Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

অজয় দেবগনের মেয়ে নিসাকে বলিউডে আনতে চান করণ, মা কাজল বললেন, 'পরিবারের ‘না’ সত্ত্বেও...'

অজয় দেবগন ও কাজলের মেয়ে নিসা দেবগনকে বলিউডে লঞ্চ করতে চান করণ জোহর। তবে মা কাজল জানালেন, পরিবারের ‘না’ সত্ত্বেও ইন্ডাস্ট্রির বড় নামরা আগ্রহী। জল্পনায় উত্তাল সোশ্যাল মিডিয়া।

অজয় দেবগনের মেয়ে নিসাকে বলিউডে আনতে চান করণ, মা কাজল বললেন, 'পরিবারের ‘না’ সত্ত্বেও...'

কাজল এবং অজয় দেবগনের মেয়ে নিসা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 September 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকা দম্পতি কাজল এবং অজয় দেবগনের মেয়ে নিসা দেবগন প্রায়ই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। যদিও তিনি নিজের জীবন ব্যক্তিগত রাখতে পছন্দ করেন, তার ছবি এবং ভিডিও নিয়মিত ভাইরাল হয়। এ কারণে তার বলিউডে আসার সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

কাজল এবং অজয় দেবগন দুজনেই বারবার বলেছেন যে তাদের মেয়ে অভিনয়ে আগ্রহী নয়, কিন্তু পরিচালক করণ জোহর নিসাকে বলিউডে লঞ্চ করার আগ্রহ দেখিয়েছেন।

সম্প্রতি, শুভঙ্কর মিশ্রের সঙ্গে এক সাক্ষাৎকারে কাজলকে তার সন্তানদের কাছে সিনেমার প্রস্তাব আসছে কি না, এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “১-২টা ফোন এসেছে।" কাজল আরও বলেন, “তবে, আমি মনে করি, এই মুহূর্তে আমার মেয়ে সিনেমায় আসছে না। যদি সে ভবিষ্যতে কিছু করতে চায়, তবে সে আমাদের জানাবে এবং আমরা ১০০ শতাংশ তার পাশে থাকব, সে যা-ই করতে চাক না কেন।"

এর আগেও, ‘রাইজিং ভারত সামিট ২০২৫’-এ কাজল তার মেয়ের বলিউডে আসা নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেন, “একেবারেই না। আমার মনে হয়, ও এখন ২২ বছর হতে চলেছে। ও সম্ভবত মনস্থির করে ফেলেছে যে ও এখন আসবে না।”

কাজল ছাড়াও, নিসার বাবা অজয় দেবগনও এই বিষয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছিলেন। ‘কফি উইথ করণ ৮’-এর একটি পর্বে তিনি বলেছিলেন, নিসার আপাতত অভিনয়ে আসার কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, “এই মুহূর্তে সে (অভিনেত্রী) হতে চায় না। আমার মনে হয় না সে চায়, তবে ভবিষ্যতে যদি কিছু পরিবর্তন হয়, তখন মানুষ ২০ বছর আগের আমার এই সাক্ষাৎকার দেখাবে। কিন্তু এই মুহূর্তে তার অভিনয়ে আসার সম্ভাবনা শূন্য শতাংশ।"

তবে, নিসাকে সিনেমার পর্দায় দেখতে শুধু করণ জোহরই আগ্রহী নন। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাও তার ইনস্টাগ্রামে নিসার কিছু ছবি শেয়ার করে একটি আকর্ষণীয় ক্যাপশন দিয়েছিলেন: “নিসা, সিনেমা তোমার অপেক্ষায়।” এই পোস্টটিও ভক্তদের মধ্যে নিসার বলিউডে আত্মপ্রকাশ নিয়ে জল্পনা বাড়িয়ে দেয়। কাজলের পাশাপাশি নিসার বন্ধু ওরিও (Orry) মন্তব্য করে লেখেন, "তোমার অভিষেকের জন্য আর অপেক্ষা করতে পারছি না।"

এই মন্তব্যে স্পষ্ট যে, নিসার পরিবার তার বলিউডে আসার খবরটি অস্বীকার করলেও ইন্ডাস্ট্রির বড় নামগুলো তাকে চলচ্চিত্রে আনার জন্য আগ্রহ প্রকাশ করছে।


```