Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কেরিয়ারে আবার বড় ধাক্কা দীপিকার, ‘কল্কি ২৮৯৮’-এর সিক্যুয়েল থেকে বাদ পড়লেন অভিনেত্রী

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবির পর নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮’ সিক্যুয়েল থেকেও বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর কন্যাকে সময় দিতেই নাকি এই সিদ্ধান্ত।

কেরিয়ারে আবার বড় ধাক্কা দীপিকার, ‘কল্কি ২৮৯৮’-এর সিক্যুয়েল থেকে বাদ পড়লেন অভিনেত্রী

দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 September 2025 14:23

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে কেরিয়ারের দিক দিয়ে খুব একটা ভাল সময় কাটাচ্ছেন না দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বাদ পড়ার পর এবার আরও বড় ধাক্কা— নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮’-এর সিক্যুয়েলে থাকছেন না নায়িকা।

অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল, ছবির দ্বিতীয় অধ্যায়ে আদৌ দেখা যাবে কি দীপিকাকে? অবশেষে প্রযোজনা সংস্থা সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করল— দীপিকা থাকছেন না।

পোস্টে লেখা হয়েছে, “দীর্ঘ আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ‘কল্কি ২৮৯৮’ সিক্যুয়েলে দীপিকা পাড়ুকোন থাকছেন না। প্রথম ছবিতে একসঙ্গে কাজ করলেও দ্বিতীয়টিতে তা সম্ভব হচ্ছে না। এই ছবির সিক্যুয়েলের জন্য দায়বদ্ধতা অত্যন্ত জরুরি। দীপিকার জন্য আমাদের শুভকামনা রইল।”

কিন্তু এর কারণ কী?

শিল্পমহলের ধারণা, আসল কারণ সময়ের অভাব। মা হওয়ার পর নিজের ব্যক্তিগত জীবন ও কন্যাসন্তান দুয়াকে সময় দিতেই ব্যস্ত দীপিকা। গত ৮ সেপ্টেম্বর মেয়ের জন্মদিনে তিনি নিজে হাতে কেক বানিয়ে উদযাপন করেছিলেন। জীবনের এই পর্যায়টা পরিবার নিয়েই কাটাতে চাইছেন অভিনেত্রী।

এটাই প্রথম নয়। এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও সেই সময় গুঞ্জনের মাঝেই আরেকটি খবর শিরোনামে আসে— অ্যাটলির ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।

তবে ‘কল্কি’-র অনুরাগীরা এই ঘোষণায় ভীষণ হতাশ। প্রথম ছবিতে দীপিকার অভিনয়ের পর তাঁকে সিক্যুয়েলেও দেখতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার পর কার্যত সেই আশা এখন ভেঙে গেল।


```