Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বেঙ্গালুরুতে অভিনেত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর, পাঁজর-গলায় গুরুতর ক্ষত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে পারিবারিক অশান্তির পাশাপাশি টাকা পয়সা নিয়েও ঝামেলা চলছিল, বিশেষ করে ভাড়ার টাকা নিয়ে। এর আগে শ্রুতি অম্বরীশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

বেঙ্গালুরুতে অভিনেত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর, পাঁজর-গলায় গুরুতর ক্ষত

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 13 July 2025 12:25

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে অভিনেত্রী শ্রুতি (আসল নাম মঞ্জুলা)-কে ধারালো অস্ত্র দিয়ে কোপালো তাঁর স্বামী। প্রথমে পেপার স্প্রে দিয়ে নাগালে আনেন, তারপর পাঁজর, গলা ও উরুতে কোপ মারেন। মৃত্যু নিশ্চিত করতে মাথা দেওয়ালে ধরে ঠুকেও দেন। কোনও মতে বেঁচে যান তিনি। বর্তমানে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

৪ জুলাই হনুমন্তনগরে এই ঘটনাটি হয়। শ্রুতি, যিনি 'অমৃতধারে'-র মতো জনপ্রিয় কন্নড় ধারাবাহিকে অভিনয় করেছেন, পেশায় অটোচালক স্বামী অম্বরীশের সঙ্গে দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবন। নানা জটিলতার কারণে আলাদা থাকতে শুরু করেন কিছুদিন আগে। তাঁরা এক সময় ভাড়ার চুক্তিতে থাকলেও, চলতি বছরের এপ্রিল মাসে শ্রুতি তাঁর ভাইয়ের বাড়িতে উঠে যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে পারিবারিক অশান্তির পাশাপাশি টাকা পয়সা নিয়েও ঝামেলা চলছিল, বিশেষ করে ভাড়ার টাকা নিয়ে। এর আগে শ্রুতি অম্বরীশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

৩ জুলাই তাঁরা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু পরদিনই হামলা চালান অম্বরীশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই সন্তান কলেজে যাওয়ার পর অম্বরীশ স্ত্রীকে লক্ষ্য করে পিপার স্প্রে ছোড়েন এবং এরপর ধারালো অস্ত্র দিয়ে মারেন।

ঘটনার তদন্তে নেমে বেঙ্গালুরু ওয়েস্টের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) গিরীশ জানিয়েছেন, 'এই দম্পতির মধ্যে প্রায়শই অশান্তি হত। তিন মাস আগে এই সংক্রান্ত একটি অভিযোগও দায়ের হয়। পরে পরিবারের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়। তাঁরা সিংগার এলাকায় একসঙ্গে থাকছিলেন। কিন্তু গত সপ্তাহে ফের বিবাদ বাধে এবং সেই সময়েই অম্বরীশ তাঁর স্ত্রীর উপর ছুরি চালান।'

এই ঘটনায় অম্বরীশকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।


```