Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বিয়ে কর, থিতু হও! পরিবারের তুমুল চাপেই নিজেকে শেষ করে দিলেন সিরিয়ালের লিড নায়িকা নন্দিনী?

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত কোনওরকম ফাউল প্লে বা তৃতীয় পক্ষ জড়িত থাকার প্রমাণ মেলেনি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “তদন্ত এগোলে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।” আপাতত সুইসাইড নোটের ভিত্তিতেই তদন্ত চলছে।

বিয়ে কর, থিতু হও! পরিবারের তুমুল চাপেই নিজেকে শেষ করে দিলেন সিরিয়ালের লিড নায়িকা নন্দিনী?

শেষ আপডেট: 30 December 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে মন ভার করা খবর। মাত্র ছাব্বিশ বছর বয়সেই নিজের জীবন শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নিলেন কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী সিএম। সোমবার বেঙ্গালুরুতে যে বাড়িতে তিনি পেইং গেস্ট হিসেবে থাকতেন, সেখানেই আত্মহত্যা করেন নন্দিনী। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেঙ্গেরি এলাকায়। অভিনেত্রীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অসংখ্য দর্শক।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সেই নোটে নন্দিনী নিজের মানসিক অবস্থা এবং ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন। এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকের কথায়, অভিনেত্রী দীর্ঘদিন ধরেই হতাশা এবং পারিবারিক চাপে ভুগছিলেন। সুইসাইড নোটে নন্দিনী স্পষ্টভাবে লিখেছেন, তিনি বিয়ে করতে চান না বা সরকারি চাকরিতে যোগ দিতে চান না। বরং অভিনয়কেই নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের তরফে জীবনে ‘থিতু’ হওয়ার জন্য ক্রমাগত চাপ আসছিল। সেই চাপ আর মানসিক টানাপড়েনই তাঁকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত কোনওরকম ফাউল প্লে বা তৃতীয় পক্ষ জড়িত থাকার প্রমাণ মেলেনি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “তদন্ত এগোলে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।” আপাতত সুইসাইড নোটের ভিত্তিতেই তদন্ত চলছে।

 

নন্দিনী কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিলেন। বর্তমানে তিনি একটি জনপ্রিয় তামিল ধারাবাহিক ‘গৌরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। ওই ধারাবাহিকে তাঁকে কনক এবং দুর্গা—দুটি চরিত্রে ডবল রোলে দেখা যাচ্ছিল। ভাগ্যের নির্মম পরিহাস, কিছুদিন আগেই ধারাবাহিকে এমন একটি দৃশ্য সম্প্রচারিত হয়, যেখানে তাঁর চরিত্র বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। নন্দিনীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর সেই দৃশ্যই নতুন করে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে, যা আরও বেশি করে দর্শকদের নাড়া দিয়েছে।

শুরু করেছিলেন পার্শ্ব চরিত্র দিয়ে। ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ‘জীভা হুভাগিড়ে’, ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’, ‘নীনাদে না’-এর মতো একাধিক পরিচিত ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। অল্প বয়সেই নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন অভিনেত্রী।

সমাজমাধ্যমেও যথেষ্ট সক্রিয় ছিলেন নন্দিনী। ইনস্টাগ্রামে তাঁর শেষ পোস্ট ছিল ‘গৌরী’ ধারাবাহিকের একটি প্রোমো। তার কিছুদিন আগেই নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে একটাই শব্দ—‘ভালোবাসুন’। নিয়মিত ছবি ও আপডেট শেয়ার করতেন নন্দিনী, যা দেখে তাঁর মানসিক অবস্থার আঁচ পাওয়া যায়নি বলেই মত অনুরাগীদের।

নন্দিনীর আত্মহত্যার খবরে কন্নড় ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। বছর শেষের এমন দুঃসংবাদ সহজে মেনে নিতে পারছেন না সিরিয়ালপ্রেমীরা।


```