Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

২৬-এ তৃণমূলের প্রার্থী হতে পারেন পার্নো! নায়িকার মোট সম্পত্তির পরিমাণ কত, পড়াশোনা কদ্দূর?

আলোচনা-সমালোচনার মধ্যেই এক ঝলকে দেখে নেওয়া যাক অভিনেত্রীর  সম্পত্তির পরিমাণ। একুশের বিধানসভা ভোটে বরাহনগর থেকে দাঁড়িয়েছিলেন তিনি। 

২৬-এ তৃণমূলের প্রার্থী হতে পারেন পার্নো! নায়িকার মোট সম্পত্তির পরিমাণ কত, পড়াশোনা কদ্দূর?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 December 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: পদ্মশিবিরে যোগ দিয়েই নির্বাচনের টিকিট পেয়েছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। যদিও 'ভুল সংশোধন' করে দিন দুয়েক আগে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, ২৬-এ তৃণমূলের হয়ে ভোটেও দাঁড়াবেন তিনি। ২১-এ জিততে না পারলেও এবার নাকি পুরোদমে রাজনৈতিক প্রস্তুতি চলছে তাঁর, জানা গিয়েছে এমনটাই।

আলোচনা-সমালোচনার মধ্যেই এক ঝলকে দেখে নেওয়া যাক অভিনেত্রীর  সম্পত্তির পরিমাণ। একুশের বিধানসভা ভোটে বরাহনগর থেকে দাঁড়িয়েছিলেন তিনি। নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তির পরিমাণও জানাতে হয়েছিল তাঁকে। সেখানে কী লেখা ছিল? হলফনামা জমা দেওয়ার সময় তাঁর হাতে ছিল নগদ ১৪ হাজার ৩৭৫ টাকা। ব্যাঙ্কে ছিল মোট ৭ লক্ষ ৯৮ হাজার ৬৩৩ টাকা।  ইনস্যুরেন্স পলিসিতে ছিল ২ লক্ষ টাকা।

হলফনামায় শিক্ষাগত যোগ্যতা হিসেবে পার্নো জানিয়েছিলেন তিনি ২০০৪ সালে মাধ্যমিক পরীক্ষা দেন। হলফনামায় এও উল্লেখ করা হয়েছিল অভিনেত্রীর নামে কোনও কৃষিজমি নেই। বালিগঞ্জের কর্নফিল্ড রোডে একটি মাত্র ফ্ল্যাট রয়েছে যা ২০১৬ সালে তিনি কিনেছিলেন ৫০ লক্ষ টাকায়। ফ্ল্যাটটির আয়তন ১২০০ বর্গফুট। সে সময় পার্নোর নামে কোনও ব্যাঙ্কঋণ ছিল না। শেয়ারবাজারেও কিছু বিনিয়োগের খতিয়ান ছিল না হলফনামায়। উত্তরাধিকার সূত্রেও কোনও স্থাবর সম্পত্তি পাননি।

পার্নো জানিয়েছিলেন ২০১৮ সালে তিনি একটি সেকেন্ড হ্যান্ড ইকো স্পোর্ট ফোর্ড গাড়ি কিনেছিলেন। দাম পড়েছিল ৩ লক্ষ ৬৫ হাজার ২১০ টাকা। এও জানিয়েছিলেন, ২১ সালে তাঁর কাছে ২০ গ্রাম মতো সোনা রয়েছে। সে সময় যার বাজারদর ছিল ৭৫ হাজার টাকার কাছাকাছি। হলফনামায় অভিনেত্রী ছাড়াও তিনি নিজের পরিচয় দিয়েছিলেন সমাজসেবী হিসেবে।

২১-এর নির্বাচন জেতা হয়নি পার্নোর। তৃণমূলের তাপস রায়ের কাছে পরাজিত হন তিনি। কাকতালীয় ভাবে, এই মুহূর্তে তাপস রায় বিজেপিতে। অন্যদিকে পার্নো যোগদান করেছেন তৃণমূলে। আগামী দিনে কী হতে চলেছে সে দিকে নজর থাকছে সকলের। ২৬ যে আর বেশি দূর নয়।


```