Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শুভস্য শীঘ্রম! ২০২৬-এর কোন মাসের ২৬ তারিখে বিয়ে করছেন রশ্মিকা-বিজয়?

রাজস্থান মানেই বাহারি রাজপ্রাসাদ তাতে জড়িয়ে রয়েছে ইতিহাস। অতীতে ভিকি-ক্যাট থেকে শুরু করে বহু বলিউড তারকা বিয়ে করেছেন সেখানে। এবার নাকি সেই একই পথে হাঁটবেন তাঁরাও।

 শুভস্য শীঘ্রম! ২০২৬-এর কোন মাসের ২৬ তারিখে বিয়ে করছেন রশ্মিকা-বিজয়?

শেষ আপডেট: 30 December 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লাড্ডু খাওয়ার সময় যে প্রায় আগত, বিগত বেশ কিছু মাস ধরেই সে ইঙ্গিত দিচ্ছিলেন রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। না, নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই জানাননি তাঁরা। এমনকি সম্পর্কে আছেন কিনা তা নিয়েও স্পিক্টি নট দু'জনেই। কিন্তু গুঞ্জন কি আর চাপা থাকে? তাই খবর, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি নাকি বিয়ে করতে চলেছেন দু'জনে। এও শোনা যাচ্ছে, উদয়পুরেই নাকি বসতে চলেছে বিয়ের আসর।

রাজস্থান মানেই বাহারি রাজপ্রাসাদ তাতে জড়িয়ে রয়েছে ইতিহাস। অতীতে ভিকি-ক্যাট থেকে শুরু করে বহু বলিউড তারকা বিয়ে করেছেন সেখানে। এবার নাকি সেই একই পথে হাঁটবেন তাঁরাও। খবর কিন্তু এমনটাই।

২০১৮ সালে প্রথম একসঙ্গে ছবিতে কাজ করেন রশ্মিকা-বিজয়। এরপর থেকে বহু ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। যদিও প্রেম নিয়ে জিজ্ঞাসা করলেও চুপ করে যান দু'জনেই। তবু তাঁদের অনস্ক্রিন হিট রসায়ন যে বাস্তবেও হিট তা অজানা নেই কারও।

এর আগেও বিয়ে ঠিক হয়েছিল রশ্মিকার। বাগদান পর্যন্তও গড়িয়েছিল। যদিও বাগদান ভেঙে যায় নায়িকার। আপাতত নিজেদের প্রেমের কথা কবে তাঁরা প্রকাশ্যে আনেন নাকি বিয়ে করেই একেবারে চমকে দেওয়ার প্ল্যানে রয়েছেন, সে উত্তর তো সময়ই দেবে।


```