Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দশ বছর পর ফের বক্সঅফিস কাঁপাতে হাজির কঙ্গনা-মাধবন জুটি, আসছে সাইকোলজিকাল থ্রিলার ‘সার্কল’

‘তনু ওয়েডস মনু’ জুটির দশ বছর পর প্রত্যাবর্তন। কঙ্গনা-মাধবনের নতুন সাইকোলজিকাল থ্রিলার ‘সার্কল’ মুক্তি পাবে ২০২৫-এর পুজোয়।

 

দশ বছর পর ফের বক্সঅফিস কাঁপাতে হাজির কঙ্গনা-মাধবন জুটি, আসছে সাইকোলজিকাল থ্রিলার ‘সার্কল’

কঙ্গনা রানাউত ও আর মাধবন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 July 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: দশ বছর আগে 'তনু ওয়েডস মনু' এবং তার সিকুয়েলে তাঁদের দুর্দান্ত রসায়ন দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন কঙ্গনা রানাউত ও আর মাধবন। এক দশক পরে আবারও বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটি। তাঁদের নতুন সিনেমা ‘সার্কল’ একটি সাইকোলজিকাল থ্রিলার, যা ইতিমধ্যেই বলিউডপ্রেমীদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।

‘সার্কল’ একটি প্যান-ইন্ডিয়া সিনেমা, যা হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একসঙ্গে শুট করা হয়েছে। প্রায় এক বছর ধরে শুটিং চলেছে এই ছবির, আর এখন তা শেষ পর্যায়ে। শেষ অংশের দৃশ্যগুলি শ্যুট হয়েছে হায়দরাবাদের জুবিলি হিলস এলাকার ক্লাব ইলিউশনে।

ছবির শুটিং হয়েছে ভারতের একাধিক শহরে—উটি, জয়পুর, চেন্নাই ও হায়দরাবাদে। এই ছবির প্রযোজক ট্রাইডেন্ট আর্টসের রবীন্দ্রন ছবির শিরোনাম নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, দক্ষিণ ভারতে কঙ্গনার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। তাঁর কথায়, “এটা এমন এক ছবি যা এর আগে এই ঘরানায় কেউ দেখেনি।”

কঙ্গনা ও মাধবন, দু’জনেই তাঁদের অভিনয় দক্ষতার জন্য পরিচিত। ফলে দর্শকের প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেকটা বেশি। প্রযোজকরা চাইছেন, ২০২৫-এর পুজোতেই মুক্তি পাক ‘সার্কল’। বছরের অন্যতম আকর্ষণীয় রিলিজ হতে চলেছে এই সিনেমা।


```