Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুইমিং পুলে পত্রলেখার ভেজা ঠোঁটে চুমু রাজকুমারের, ভাইরাল রোমান্টিক মুহূর্ত

প্রথম সন্তানের খবরে খুশির হাওয়া রাজকুমার রাও ও পত্রলেখার জীবনে। নিউজিল্যান্ডে কাটালেন এক রোমান্টিক বেবিমুন।
 

সুইমিং পুলে পত্রলেখার ভেজা ঠোঁটে চুমু রাজকুমারের, ভাইরাল রোমান্টিক মুহূর্ত

রাজকুমার রাও এবং পত্রলেখা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 July 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: ‘স্ত্রী ২’ অভিনেতা রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী অভিনেত্রী পত্রলেখা খুব শিগগিরই প্রথম সন্তানের অভিভাবক হতে চলেছেন। সদ্য সোশ্যাল মিডিয়ায় সুখবরটি ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। সন্তান আগমনের এই বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে তাঁরা গিয়েছিলেন নিউজিল্যান্ডে। ছুটির সেই মুহূর্তের একগুচ্ছ ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায়।

পত্রলেখা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছুটির বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, একসঙ্গে সুইমিং পুলে হাত ধরে রয়েছেন রাজকুমার ও পত্রলেখা। গর্ভাবস্থার আভায় দীপ্ত, কমলা মনোকিনিতে পত্রলেখাকে লাগছে নজরকাড়া। অন্য একটি ছবিতে দু’জনকে দেখা যাচ্ছে জলে একসঙ্গে হাসিখুশি সময় কাটাতে। এরপর রয়েছে একটি রোমান্টিক ফ্রেম—জলে আলতো চুম্বনে আবদ্ধ রাজকুমার ও পত্রলেখা। আরেকটি মুহূর্তে, জলের উপরে ভেসে থাকা পত্রলেখাকে ধরে রয়েছেন রাজকুমার।

ছবিগুলির ক্যাপশনে ‘ফুলে’ অভিনেত্রী লেখেন, “ভিন্নরকম এক বিলাস—মন্থর সময়, নরম আকাশ আর উষ্ণ জল। ওয়াইরাকি টেরেস, তোমায় ভুলতে পারব না।”

বম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ছুটির অভিজ্ঞতা নিয়ে পত্রলেখা জানান, “আমরা তখন গর্ভাবস্থার কথা জানতাম, তাই বোট রাইডে যাইনি। বাঞ্জি জাম্পিং বা স্কাইডাইভিং করাও এড়িয়ে গিয়েছিলাম। তবে আমরা দারুণ মজা করেছি, আর এই ট্রিপের অনেক সুন্দর স্মৃতি আছে।” রাজকুমার রাও যোগ করেন, তিনি ও তাঁর স্ত্রী দু’জনেই ভ্রমণপ্রেমী, আর নিউ জিল্যান্ড সফর তাঁদের জীবনের অন্যতম ‘অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার’।

গত ৯ জুলাই, বুধবার ইনস্টাগ্রামে নিজেদের প্রথম সন্তানের আগমনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাজকুমার ও পত্রলেখা। এক মনোমুগ্ধকর, প্যাস্টেল রঙের পোস্টে একটি ফুলের মালা ও একটি দোলনার সঙ্গে লেখা ছিল “Baby on the way”। নীচে লেখা ছিল—Patralekhaa & Rajkummar। ক্যাপশনে রাজকুমার শুধু একটি শব্দ লেখেন—“Elated”।


```