Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শরীরে পাতলা হলুদ বিকিনি, গ্রিসের সমুদ্র সৈকতে ‘লুঙ্গি ডান্স’ করলেন 'হটি' করিনা

গ্রিসের সৈকতে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। ইনস্টাগ্রামে একের পর এক ছবিতে ঝড় তুলেছেন তিনি। হট ইয়েলো বিকিনি টপ ও ব্রাউন স্কার্টে সমুদ্রতটে করিনার অবতারে মুগ্ধ ভক্তরা। 

শরীরে পাতলা হলুদ বিকিনি, গ্রিসের সমুদ্র সৈকতে ‘লুঙ্গি ডান্স’ করলেন 'হটি' করিনা

করিনা কাপুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 July 2025 19:52

দ্য ওয়াল ব্যুরো: গ্রিসের সৈকতে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। ইনস্টাগ্রামে একের পর এক ছবিতে ঝড় তুলেছেন তিনি। হট ইয়েলো বিকিনি টপ ও ব্রাউন স্কার্টে সমুদ্রতটে করিনার অবতারে মুগ্ধ ভক্তরা। ক্যাপশনে মজার ছলে লিখেছেন, “গ্রিসে লুঙ্গি ডান্স করলাম… মজা হয়েছে। ট্রাই করে দেখো।”

ছবিতে দেখা গিয়েছে, করিনা ম্যাচিং ক্যাপ ও কালো রোদচশমা পরেছেন। কোনও গয়না না পরে পোশাকের স্টাইল স্টেটমেন্টকেই তিনি প্রাধান্য দিয়েছেন। করিনার এই ছবি প্রকাশ্যে আসার পরেই মন্তব্যের ঝড় অনুরাগীদের মধ্যে। ম্যানিশ মলহোত্রা ও রিয়া কাপুর আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

কয়েকদিন আগেও করিনা সমুদ্রসৈকতে আরও একটি ফটোশ্যুট শেয়ার করেছিলেন। সেখানে তাঁকে দেখা গিয়েছিল বেজ ও ব্ল্যাক মনোকিনিতে। হাতে সানগ্লাস, পায়ের তলায় বালি, সূর্যের আলোয় ঝলমল করছিলেন বলিউডের 'বেবো'।

চলচ্চিত্রে যেমন অনবদ্য, ফ্যাশনেও তেমনই সাহসী ও স্মরণীয় করিনা। ‘কভি খুশি কভি গম’-এ রেড ব্রালেট হোক বা ‘টাশান’-এর কাট-আউট লুক, ‘জব উই মেট’-এর ট্র্যাভেল স্টাইল থেকে ‘ভীরে দি ওয়েডিং’-এর মিনিমাল গ্ল্যাম— সবেতেই তিনি নজর কেড়েছেন নিজের ফ্যাশন স্টেটমেন্টে।


```