Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

Exclusive: টলিপাড়ায় আরও এক ভাঙন! খাতায়-কলমে দাম্পত্যে ইতি জয়জিৎ-শ্রেয়ার

না, এই নিয়ে 'খবর' হোক, তা তাঁরা চাননি। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রেখেছেন অতি সন্তর্পণে। ছেলে আপাতত বাবার কাছে। বাবা-মা-সন্তান নিয়ে বছর শেষে ট্রিপও করে এসেছেন জয়জিৎ। অন্যদিকে শ্রেয়াও এক নামজাদা মিউজিক সংস্থার উচ্চপদস্থ কর্মচারী। নিজের জীবনে তিনিও ব্যস্ত।

Exclusive: টলিপাড়ায় আরও এক ভাঙন! খাতায়-কলমে দাম্পত্যে ইতি জয়জিৎ-শ্রেয়ার

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 4 January 2026 18:46

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের শহরে প্রেম বাসা বাঁধে গোপনে। পার্কস্ট্রিটের ঝলমলে রাস্তায় ভালবাসা খুঁজে পায় চেনা আস্তানা। কিন্তু বিচ্ছেদ? তা তো অনিবার্য। সম্পর্কের রাশ আলগা হয়, চুপিসারে ভেঙে যায় দীর্ঘদিনের বন্ধন। 

এই যেমন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া বন্দ্যোপাধ্যায়-- জীবন যে আর চলছে না সোজাপথে সে খবর বহু পুরনো। তবু ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি থেকে বিরতই ছিলেন তাঁরা, এ যাবৎ। কী ঘটেছে দাম্পত্যে, তা নিয়ে মুখ খোলেননি কেউই। বরং নিভৃতেই আলাদা হয়েছেন তাঁরা। খাতায় কলমে হয়েছে বিচ্ছেদ, এই ডিসেম্বরেই। দীর্ঘদিনের দাম্পত্যে পড়েছে ছেদ, 'আজ দু'জনার দু'টি পথ আলাদা'।

Joyjit: যৌন হেনস্থার অভিযোগ তোলেন মডেল, এবার শোনা যাচ্ছে বিয়ে ভাঙার  গুঞ্জন, কী বলছেন জয়জিৎ?, বায়োস্কোপ নিউজ

না, এই নিয়ে 'খবর' হোক, তা তাঁরা চাননি। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রেখেছেন অতি সন্তর্পণে। ছেলে আপাতত বাবার কাছে। বাবা-মা-সন্তান নিয়ে বছর শেষে ট্রিপও করে এসেছেন জয়জিৎ। অন্যদিকে শ্রেয়াও এক নামজাদা মিউজিক সংস্থার উচ্চপদস্থ কর্মচারী। নিজের জীবনে তিনিও ব্যস্ত।

 ঠিক কী কারণে তাঁদের বিচ্ছেদ তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। পরকীয়ার অভিযোগে বিদ্ধ হয়েছে দু'জনেই। কখনও উঠতি মডেলের সঙ্গে জয়জিতের নাম জড়িয়েছে আবার কখনও বা নামজাদা গায়কের সঙ্গে শ্রেয়ার প্রেমের খবর সামনে এসেছে।

এর আগে শ্রেয়ার সঙ্গে দাম্পত্য নিয়ে দ্য ওয়ালে মুখ খুলেছিলেন জয়জিৎ। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, "আপনি না চাইলেও আপনাদের সাংসারিক বিষয় এই মুহূর্তে চর্চায়। শোনা যাচ্ছে আপনার ডিভোর্স হচ্ছে?" উত্তরে তিনি বলেছিলেন, "আমি ম্যারেড।" হ্যাপিলি? আবারও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। হালকা হেসেছিলেন শুধু, উত্তর দেননি স্পষ্টভাবে। তবে এবার সব স্পষ্ট। দীর্ঘদিনের সম্পর্কের দ্য এন্ড। ঝড়ের গভীরে স্তব্ধতা সঙ্গী করেই আলাদা ভাবে জীবন যাপন দু'জনের। 


```