Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পুজোয় ‘যত কাণ্ড কলকাতাতেই’! দুই বাংলার নতুন রসায়নে চমক নওশাবা-আবির জুটি

পুজোর মরশুমে টলিউডের পর্দায় আসছে এক নতুন চমক। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং টলিউডের ‘হ্যান্ডসাম’ আবির চট্টোপাধ্যায়ের নতুন জুটি। 

পুজোয় ‘যত কাণ্ড কলকাতাতেই’! দুই বাংলার নতুন রসায়নে চমক নওশাবা-আবির জুটি

নওশাবা-আবির

শেষ আপডেট: 15 July 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মরশুমে টলিউডের পর্দায় আসছে এক নতুন চমক। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং টলিউডের ‘হ্যান্ডসাম’ আবির চট্টোপাধ্যায়ের নতুন জুটি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনীক দত্তর আগামী ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-তে দেখা যাবে আবির-নওশাবাকে। এই নামেই যেন লুকিয়ে আছে রহস্য, উত্তেজনা আর পুরোদমে বিনোদনের ইঙ্গিত।


নওশাবা এর আগে বাংলাদেশের হিট ওয়েব সিরিজ ‘দুই ষ’–এ অন্তরার চরিত্রে নজর কাড়েন। তার সংবেদনশীল অভিনয় প্রশংসিত হয়েছিল দুই বাংলাতেই। এবার তিনি পা রাখছেন টলিউডের রূপালি দুনিয়ায়, তাও আবার একেবারে প্রথম ছবিতেই অভিজ্ঞ অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে। ছবির গল্প নিয়েও ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে কৌতূহল। কলকাতার বুকে ঘটে যাওয়া একাধিক অদ্ভুত ও রহস্যময় ঘটনার প্রেক্ষাপটে তৈরি এই কাহিনি একদিকে যেমন রোমাঞ্চে ভরপুর, অন্যদিকে তেমনই মজার মোড়কে থাকবে চটজলদি বুদ্ধির খেলা, নাটকীয়তা এবং আবেগের মেলবন্ধন।

অনীক দত্তর ছবি মানেই দর্শকদের প্রত্যাশা থাকে—তীক্ষ্ণ রাজনৈতিক ব্যঙ্গ, সূক্ষ্ম সামাজিক পর্যবেক্ষণ আর সুচারু চিত্রনাট্যের নিখুঁত মিশেল। সেই নিরিখেই ‘যত কাণ্ড কলকাতাতেই’ ঘিরে আগ্রহ তুঙ্গে। আর যখন ছবিতে থাকছে দুই বাংলার জনপ্রিয় মুখ, নতুন জুটির অভিনয় এবং রসায়ন—তখন দর্শকদের উত্তেজনা দ্বিগুণ হওয়াটাই স্বাভাবিক।

এই ছবিতে আবির চট্টোপাধ্যায় ফিরছেন গোয়েন্দা চরিত্রে। অনীক দত্তর স্বাক্ষরধর্মী হিউমার আর স্যাটায়ারের ছোঁয়ায় গল্পটি হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। কলকাতার অলিগলি, সময়ের পেরিপ্রেক্ষিত আর রহস্যে মোড়া এক জটিল কাহিনি—সব মিলে ছবিটি নিছক বিনোদনের গণ্ডি পেরিয়ে ভাবনার খোরাক হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, এই পুজোয় ছবিটি হয়ে উঠতে পারে বড় আকর্ষণ।

ছবির শুটিং হয়েছিল ২০২৩ সালে, তবে মুক্তি একাধিকবার পিছিয়েছে। ২০২৪ সালের পুজোয় রিলিজের কথা থাকলেও তা হয়নি। প্রযোজক ফিরদৌসল হাসান জানিয়েছেন, উইন্ডোজ প্রোডাকশনের (শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা) অনুরোধে তিনি ছবির মুক্তি পিছিয়ে দেন। পুজোতেই পর্দায় আসছে ‘যত কাণ্ড কলকাতাতেই’।

উল্লেখযোগ্য, গত পুজোয় মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ-নন্দিতার পরিচালনায় ‘রহুরূপী’। আর এবার তাঁরা নিয়ে আসছেন ‘রক্তবীজ ২’—আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরা অভিনীত এই ছবিতে রয়েছে থ্রিল, অ্যাকশন এবং সমাজ-রাজনীতির অন্তর্দ্বন্দ্বের বাস্তব প্রতিফলন। এটি কেবল থ্রিলার নয়, বরং এক সামাজিক পর্যবেক্ষণও বটে।

সব মিলিয়ে এবারের পুজোয় বক্স অফিসে জমজমাট প্রতিযোগিতা দেখা যাবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। আর সেই দৌড়ে অনিবার্যভাবেই অন্যতম প্রধান দাবিদার ‘যত কাণ্ড কলকাতাতেই’। এখন শুধু সময়ের অপেক্ষা—এই রহস্যময় জুটি কতটা কাণ্ড ঘটাবে সেই ‘কলকাতাতেই’!


 


```