Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

চ্যানেলের পুজোর গানে দিতিপ্রিয়ার সঙ্গে নেই জীতু! অভিনেতা বললেন, ‘গভীরে কারণ রয়েছে’

অপু-আর্য স্যারের পুজোর রোম্যান্স থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ কমেন্ট সেকশনে উগরে দিয়েছেন তাঁরা।

চ্যানেলের পুজোর গানে দিতিপ্রিয়ার সঙ্গে নেই জীতু! অভিনেতা বললেন, ‘গভীরে কারণ রয়েছে’

জীতু-দিতিপ্রিয়া

শেষ আপডেট: 22 September 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: মনোমালিন্য কি খানিক ছোটগল্পের মতো, যা শেষ হয়েও হয় না শেষ। গত কয়েক মাসে জীতু-দিতিপ্রিয়ার সম্পর্কের সমীকরণের  অবনতি সম্পর্কে অবগত নন, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সব মিটিয়ে পেশাদারিত্বের খাতিরে আবারও এক হয়েছিলেন তাঁরা। ধারাবাহিকের টিআরপিও বেড়েছে। কিন্তু হঠাৎই যেন ছন্দপতন। দর্শকের মুখভার! ঠিক কী ঘটেছে?

সম্প্রতি মুক্তি পেয়েছে জি-বাংলার পুজোর গান। পুজোর গানের ভিডিওতে দেখা গিয়েছে 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের জুটি অঙ্কিতা-সৌম্যদীপকে।  নবাগত দুই জুটি সাইনা-সোমরাজ এবং মৈনাক-নন্দিনীও রয়েছে সেখানে। দেখা গিয়েছে দিতিপ্রিয়াকেও। যদিও কোথাও দেখা মেলেনি জীতুর। আর তাতেই মন খারাপ ভক্তদের। অপু-আর্য স্যারের পুজোর রোম্যান্স থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ কমেন্ট সেকশনে উগরে দিয়েছেন তাঁরা।

এবার এই অভিমানেরই উত্তর দিলেন জীতু। লিখলেন, "জী-বাংলার সঙ্গে আমি বহুদিন ধরে আন্তরিকভাবে জড়িত। আমার কেরিয়ার উত্থানের জন্য জী-বাংলার অবদান অনেকটাই। আপনারা আপনাদের সাদা চোখে যেটা দেখছেন সেটার জন্যে জী-টিভি কে দোষারোপ করবেন না। গভীরে অনেক কারণ রয়েছে, সেগুলো আমি হয়তো বলতে চাইবো না। কারণ আমি খুব বেশি কমপ্লেনিং নই। কাজটাই আমার কাছে হিরো, বাকিসব হেরো। বাকিটা দর্শক বুঝে নেবেন।"

না বলব বলেও যেন অনেকটাই বলে দিয়েছেন জীতু। একই সঙ্গে তুলে দিয়েছেন বেশ কিছু প্রশ্ন, যার উত্তর নিজেদের মতো করেই গুছিয়ে নিয়েছেন দর্শক। সব ঠিক থাকলে আগামী অক্টোবর-নভেম্বর মাসেই ফের বড় পর্দার কাজ শুরু হবে অভিনেতার। হাতে রয়েছে বড় প্রজেক্ট। সেই কারণে ছোট পর্দার কাজ বেশ খানিকটা এগিয়ে রাখতে চাইছেন অভিনেতা। এই মুহূর্তে দম ফেলার ফুরসৎ নেই তাঁর।


```