Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বাংলা ছবির পাশে দাঁড়ান’ স্লোগানকে বিদ্রূপ? আরিয়ানের সিরিজ নিয়ে কী বলছেন বাংলার পরিচালকরা

একটি দৃশ্যে দেখানো হয়, পঞ্জাবি নিউজ চ্যানেল থেকে শুরু করে মারাঠি সব জায়গাতেই প্রাইম টাইমে বড় বড় করে দেখানো হচ্ছে 'আসমান সিংয়ের অপরাধ'। কিন্তু বাংলা নিউজ চ্যানেলের ব্রেকিং ব্যান্ডে এ কী! সেখানে আসমান সিংয়ের খবর নয়, ব্রেকিং ব্যান্ডে লেখা, 'সাপোর্ট বাংলা সিনেমা'। 

‘বাংলা ছবির পাশে দাঁড়ান’ স্লোগানকে বিদ্রূপ? আরিয়ানের সিরিজ নিয়ে কী বলছেন বাংলার পরিচালকরা

শেষ আপডেট: 21 September 2025 17:39

বিহঙ্গী বিশ্বাস


খানিকটা পিছিয়ে যাওয়া যাক। এই ধরুন বছর পাঁচেক আগে। কোভিড এল বিশ্বে। সমস্ত ক্ষেত্রে প্রভাব পড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হল সেলুলয়েডও। আঁচ পড়ল বাংলার সিনেদুনিয়ায়। সিঙ্গল স্ক্রিনের অবস্থা আগেই খারাপ হতে শুরু করেছিল, কফিনে শেষ পেরেক পুঁতে দিল প্রাণঘাতী ভাইরাস। কোভিড গেল, জনজীবন স্বাভাবিক হল, কিন্তু যা স্বাভাবিক হল না তা হল, বাংলা ছবির দর্শক-সংখ্যা। তাবড় সিনেমাওয়ালারা দর্শকদের অনুরোধ করলেন, 'বাংলা ছবির পাশে দাঁড়ান'।

অনুরোধে কাজ কিছুটা হল ঠিকই, কিন্তু সুরাহা হল কি? সেই অনিশ্চয়তা, অসহায়তাই এবার বলিউডের 'বিদ্রূপ কার্ড'? শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত সিরিজ 'বা**ড অব বলিউড'-এর দুই সেকেন্ডের এক স্ক্রিনশট ঘিরেই এখন তোলপাড় সমাজমাধ্যম। অনেকেই বলছেন, 'টলিউডের এই পাশে দাঁড়ানো' কনসেপ্টকে ব্যঙ্গ করেছেন বলিউড। ঘটেছে কী?


সাত পর্বের সিরিজে দেখানো হচ্ছে, আসমান সিং, দিল্লির এক ছেলে যে আবার 'আউটসাইডার' বলিউডে এসছে হিরো হতে। সেখানে হিরোইনের সঙ্গে প্রেম হয়। হিরোইন 'নেপোকিড'। হিরোইনের বাবার চরিত্রে ববি দেওল। আর এখানেই আসল টুইস্ট। বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে। আসমান ঝামেলায় জড়ায়। উঠতি হিরো। তাই সে ঝামেলায় জড়ালে গোটা দেশের কাছেই তা 'খবর'। 

একটি দৃশ্যে দেখানো হয়, পঞ্জাবি নিউজ চ্যানেল থেকে শুরু করে মারাঠি সব জায়গাতেই প্রাইম টাইমে বড় বড় করে দেখানো হচ্ছে 'আসমান সিংয়ের অপরাধ'। কিন্তু বাংলা নিউজ চ্যানেলের ব্রেকিং ব্যান্ডে এ কী! সেখানে আসমান সিংয়ের খবর নয়, ব্রেকিং ব্যান্ডে লেখা, 'সাপোর্ট বাংলা সিনেমা'। আর এখানেই রুষ্ট নেটিজেনদের বড় অংশ। তাঁদের প্রশ্ন, "শাহরুখ খান পুত্র কী বোঝাতে চাইলেন ঠিক? পারিপার্শ্বিক খবর সম্বন্ধে বাংলা ওয়াকিবহাল নয়? নাকি তারা আত্মকেন্দ্রিক?" নিজের ভাষার ছবির পাশে দাঁড়ানোর বার্তা কি অপরাধ?

এই গোটা বিষয় নিয়ে দ্য ওয়াল প্রশ্ন রেখেছিলেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে। তিনি যদিও মন্তব্য করতে চাননি। বলেছেন, "সিরিজটি আমি দেখিনি। তাই ঠিক কোন প্রেক্ষাপটে এই লাইন ব্যবহৃত হয়েছে তা আমি জানি না। তাই মন্তব্যও করতে চাই না।"

অনুরূপ সুর পরিচালক সুদেষ্ণা রায়ের গলাতেও। তিনি বলেন, "এমনিতেই এখন কাজ করতে পারছি না, এই মুহূর্তে নিজের একটি কাজ নিয়ে ব্যস্ত। তাই না দেখে এ নিয়ে কথা বলা ঠিক নয়।" প্রশ্ন রাখা হয়েছিল পরিচালক অনীক দত্তের কাছেও। তিনি বলেন, "আমি কোনওদিনও কাউকে বাংলার ছবির পাশে  দাঁড়াতে, শুয়ে পড়তে বলিনি। আমিও সিরিজটা দেখিনি। তবে এ টুকু বলা যায়, মনে হয় না অসম্মানসূচক কিছু করা হয়েছে বলে। এত তেলেবেগুলে জ্বলে ওঠার দরকার নেই। বাংলার ছবিকে সাপোর্ট করতে বলেছে, ভাল ব্যাপার।"

যদিও রোষ কমেনি আমজনতার মধ্যে। আর এই রোষই হয়ে উঠেছে সিরিজের ইউএসপি, বাড়ছে ভিউয়ারশিপ? সঠিক রিসার্চ করেই আরিয়ান মাঠে নেমেছেন তা অবশ্য স্বীকার করে নিয়েছেন সমালোচকরাও। 


```