Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘নোংরামোর সীমা ছাড়িয়ে...!’ আরব দুনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে কী বললেন জাভেদ আখতার

আমেরিকা-ইজরায়েলের যৌথ অভিযানে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। দুবাইয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আতঙ্কের মাঝে ট্রাম্প ও নেতানিয়াহুকে নিশানা করে মন্তব্য জাভেদ আখতারের। আটকে বহু ভারতীয় তারকা।

‘নোংরামোর সীমা ছাড়িয়ে...!’ আরব দুনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে কী বললেন জাভেদ আখতার

জাভেদ আখতার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 March 2026 15:13

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ। আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের জেরে উত্তপ্ত গোটা অঞ্চল। যুদ্ধের আবহে বদলে গিয়েছে দুবাইয়ের চেনা চিত্রও। শহরের আকাশে ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর মিলছে, শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দা ও পর্যটকদের মধ্যে। বহু হোটেল অতিথিদের নিরাপদ আশ্রয় বা বাঙ্কারে সরিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রেক্ষাপটে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ট্রাম্প ও নেতানিয়াহু সমস্ত সীমা অতিক্রম করেছেন। তাঁর দাবি, ইরাকের মতো ইরানেও অস্থিরতা ও গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বমঞ্চে চিন তার প্রভাব হারাতে পারে বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, এমন এক আবহ তৈরি হয়েছে যেখানে বিশ্বের বহু দেশ বাধ্য হয়ে নির্দিষ্ট অবস্থান মেনে নিতে পারে, ভাবনাচিন্তার অবকাশ প্রায় নেই।

জাভেদ আখতারের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। নেটমাধ্যমে নানা প্রতিক্রিয়া ভেসে আসে। কেউ তাঁকে চিনের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। জবাবে গীতিকার লেখেন, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অনুমান—পরিস্থিতি কোথায় গড়ায়, সেটাই এখন দেখার। আবার এক নেটব্যবহারকারী লেখেন, খামেনেইকে হত্যা করে নেতানিয়াহু ও ট্রাম্প এমন এক বিষয় সামনে এনেছেন, যা সমালোচনার দাবি রাখে।

এদিকে মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা জারি করে নাগরিকদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। কার্যত গৃহবন্দি অবস্থায় সময় কাটাচ্ছেন বহু মানুষ। এই দুঃসময়ে সেখানে আটকে পড়েছেন বহু ভারতীয়ও। ভারতীয় বিনোদন জগতের একাধিক পরিচিত মুখও রয়েছেন সেই তালিকায়। দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-এর স্ত্রী, মেয়ে ও নাতনিও সেখানে রয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়া অভিনেত্রী সোনাল চৌহান, ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু এবং ভারতের বাস্কেটবল দলও দুবাইয়ে আটকে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় দিন গুনছেন সকলে।


```