Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

রণজয়কে ছেড়ে প্রথম দোলে কার হাতে রঙ নিলেন শ্যামৌপ্তি? ভাইরাল ছবিতে তোলপাড় নেটদুনিয়া!

তবু বিয়ের পর প্রথম দোলেই প্রশ্ন উঠল—শ্যামৌপ্তির গালে রঙ মাখালেন কে? রণজয় নয়, অন্য কারও হাতে রঙ নিতে দেখা গেল অভিনেত্রীকে! স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে ভক্তদের মধ্যে। তবে ভেবে নেওয়ার মতো কোনও অশান্তির গল্প নেই এখানে। বরং এই চমকের আড়ালে লুকিয়ে আছে নতুন ছবির ঘোষণা।

রণজয়কে ছেড়ে প্রথম দোলে কার হাতে রঙ নিলেন শ্যামৌপ্তি? ভাইরাল ছবিতে তোলপাড় নেটদুনিয়া!

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 March 2026 13:15

দ্য ওয়াল ব্যুরো: ১৪ ফেব্রুয়ারির সেই বিয়ে যেন ছিল রূপকথার পরিণতি। সাত পাকে বাঁধা পড়েছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি আর ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছিল ঝড়ের গতিতে। নববধূকে বিশেষ অনুভূতি দিতে নিজের বিয়েতেই নাচে মেতে উঠেছিলেন রণজয়। প্রেম, আনন্দ, উদযাপন—সব মিলিয়ে সেই দিনটা ছিল তাঁদের জীবনের এক উজ্জ্বল অধ্যায়।

তবু বিয়ের পর প্রথম দোলেই প্রশ্ন উঠল—শ্যামৌপ্তির গালে রঙ মাখালেন কে? রণজয় নয়, অন্য কারও হাতে রঙ নিতে দেখা গেল অভিনেত্রীকে! স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে ভক্তদের মধ্যে। তবে ভেবে নেওয়ার মতো কোনও অশান্তির গল্প নেই এখানে। বরং এই চমকের আড়ালে লুকিয়ে আছে নতুন ছবির ঘোষণা।

দোল উৎসবকে উপলক্ষ করেই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সামনে আনলেন তাঁর আসন্ন ছবি ফুল পিসি ও এডওয়ার্ড-এর প্রথম ঝলক। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সাদা-কালো ফ্রেমে দাঁড়িয়ে শ্যামৌপ্তি, তাঁর হাতে লাল আবির। তিনি রঙ মাখাচ্ছেন কারও গালে। কিন্তু বিপরীতে ঠিক কে দাঁড়িয়ে, তা স্পষ্ট নয়। রহস্যটা ইচ্ছে করেই অমীমাংসিত রেখেছেন নির্মাতা। রঙের দিনে এমন উপহার যে দর্শকদের চমকে দেবে, তা বলাই বাহুল্য।

পোস্টের ক্যাপশনে লেখা—‘সাদা কালো থেকে রঙিন, এটাই তো সিনেমা।’ সঙ্গে দোল পূর্ণিমার শুভেচ্ছা আর বসন্তের আহ্বান। বড় পর্দায় খুব শিগগিরই দেখা হবে—এই প্রতিশ্রুতিও দিয়েছেন পরিচালক। দোলের আবহে তাই শুধু রঙ নয়, সিনেমার রঙিন স্বপ্নও ছড়িয়ে পড়ল।

এই ছবির মাধ্যমেই বড়পর্দায় প্রথমবার কাজ করতে চলেছেন শ্যামৌপ্তি। শিবপ্রসাদ অভিনীত এই প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন একঝাঁক পরিচিত মুখ—সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, লিলি চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে, অর্জুন চক্রবর্তীও রয়েছেন এই ছবিতে।

রণজয় ও শ্যামৌপ্তির সম্পর্কের শুরুটা হয়েছিল ধারাবাহিক গুড্ডি-র সেট থেকে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হলেও বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। দর্শকরাও চেয়েছিলেন রিল লাইফের এই জুটি যেন বাস্তব জীবনেও একসঙ্গে থাকেন। অবশেষে ভালোবাসার দিনেই তাঁরা নিজেদের সম্পর্ককে পূর্ণতা দেন।


```