Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘ধুরন্ধর ২’ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, কলকাতার শো বাতিলের পথে?

 ১৮ মার্চ, অর্থাৎ ছবি মুক্তির একদিন আগে স্পেশ্যাল প্রিমিয়ার শোয়ের কথা জানানো হয়েছিল প্রযোজক সংস্থার তরফ থেকে। যার টিকিটের মূল্য অন্যান্য দিনের থেকে বেশ কিছুটা বেশি। তবে নির্দিষ্ট দিনে, বিকেল ৫টায় সকলেই প্রেক্ষাগৃহে পৌঁছে দেখলেন, শো শুরু হয়নি।

‘ধুরন্ধর ২’ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, কলকাতার শো বাতিলের পথে?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 18 March 2026 17:29

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ভারতের পর কি এবার বাংলার বুকে ধুরন্ধর ২ (Dhurandhar 2) শো ঘিরে বিপত্তি? একের পর এক শো কি বাতিলের পথে? অন লাইন অ্যাপ খুললেই দেখা যাচ্ছে, কলকাতার একাধিক শো প্রায় হাউসফুল। ১৮ মার্চ, অর্থাৎ ছবি মুক্তির একদিন আগে স্পেশ্যাল প্রিমিয়ার শোয়ের কথা জানানো হয়েছিল প্রযোজক সংস্থার তরফ থেকে। যার টিকিটের মূল্য অন্যান্য দিনের থেকে বেশ কিছুটা বেশি। সেই মূল্য দিয়েই দর্শকেরা অগ্রীম টিকিট বুকিং করেছিলেন। তবে নির্দিষ্ট দিনে, বিকেল ৫টায় সকলেই প্রেক্ষাগৃহে পৌঁছে দেখলেন, শো শুরু হয়নি।

ততক্ষণে দক্ষিণ ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে শো বাতিল হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে ফেরত দেওয়া হচ্ছে টিকিটের টাকাও। 

কলকাতার বুকে কী ঘটল? কেনই বা পাঁচটায় শুরু করা গেল না শো?

এরপরই কলকাতায় শুরু হয় বিভিন্ন শো ঘিরে শোরগোল। দ্য ওয়ালের পক্ষ থেকে আইনক্স-এ খোঁজ নেওয়া হলে, তারা জানান, বিকেল পাঁচটায় শো শুরু হবে, তবে মিনিট ২০ সময় লাগবে। কিছু সমস্যা হয়েছে, তা মিটে যাবে, শো কিছুক্ষণেই শুরু হবে। 

 

এরপর দ্য ওয়াল-এর পক্ষ থেকে প্রিয়া সিনেমাহলের কর্ণধার, অরিজিৎ দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শো বাতিল হচ্ছে না। তবে সবে মাত্র হাতে এসে পৌঁছিয়েছে ছবি (তখন ঘড়ির কাঁটায় ৫.০৮ মিনিট)। ডাউনলোড করা হয়েছে ছবি, তবে চালানোর জন্যে পাসওয়ার্ড লাগবে, তা এখনও হাতে আসেনি। তাই বাতিল হচ্ছে না। শুরু হতে সময় লাগবে। তবে প্রথম শো শুরু করতে একান্ত বেশি সময় লেগে গেলে, পরের শো বাতিল করা ছাড়া উপায় নেই। 

সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে একটি শো শুরু হতে সময় লাগলে, পরের পর সব শো সঠিক সময় শুরু করা সম্ভবপর নয়। অন্যদিকে, মাল্টিপ্লেক্সের বিষয়টা খানিকটা আলাদা। যদিও এই ঘটনায় খানিকটা অসন্তোষ প্রকাশ করছে দর্শকেরা। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর শেষ মুহূর্তে বাড়তি টাকা দিয়ে শো দেখতে এসে একপ্রকাশ আশাহত হতে হচ্ছে তাঁদের। তাই মুক্তির আগেই ছবি নিয়ে রীতিমতো ক্ষোভ দেখা দিচ্ছে একশ্রেণির মনে। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনও বিবৃতি জারি করা হয়নি।  


```