Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

মুক্তির আগেই বিপত্তি, ‘ধুরন্ধর ২’-এর তামিল-তেলুগু শো বাতিল, ফেরত যাচ্ছে টিকিটের টাকা

জানা গিয়েছে, তামিল ও তেলুগু ভাষার সংস্করণ নির্দিষ্ট সময়ে প্রস্তুত না হওয়াতেই এই জটিলতার সৃষ্টি হয়েছে। ফলে বাধ্য হয়েই ওই শোগুলির জায়গায় হিন্দি সংস্করণ প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, বাতিল হওয়া শোয়ের টিকিট যাঁরা কেটেছিলেন, তা ফেরতের প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে।

মুক্তির আগেই বিপত্তি, ‘ধুরন্ধর ২’-এর তামিল-তেলুগু শো বাতিল, ফেরত যাচ্ছে টিকিটের টাকা

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 18 March 2026 16:28

দ্য ওয়াল ব্যুরো: মুক্তির আগেই বড়সড় সমস্যার মুখে পড়ল ধুরন্ধর ২ (Dhurandhar: The Revenge)। নির্ধারিত সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে বাতিল করে দেওয়া হল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানার পেইড প্রিমিয়ার শোগুলি। হঠাৎ এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অবাক অনুরাগীরা।

কেন এই সিদ্ধান্ত?

জানা গিয়েছে, তামিল ও তেলুগু ভাষার সংস্করণ নির্দিষ্ট সময়ে প্রস্তুত না হওয়াতেই এই জটিলতার সৃষ্টি হয়েছে। ফলে বাধ্য হয়েই ওই শোগুলির জায়গায় হিন্দি সংস্করণ প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, বাতিল হওয়া শোয়ের টিকিট যাঁরা কেটেছিলেন, তা ফেরতের প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে।

সূত্রের খবর, ছবির কনটেন্ট থিয়েটারে পৌঁছতে দেরি হওয়াই এই সমস্যার মূল কারণ। এমনকি হিন্দি সংস্করণটিও শেষ মুহূর্তে প্রেক্ষাগৃহে পৌঁছয়, আর সাবটাইটেল প্যাকেজ তখনও বাকি ছিল। অন্যদিকে, তামিল ও তেলুগু ডাবিংয়ের কাজ সম্পূর্ণ না হওয়ায় নির্ধারিত সময়ে ওই ভাষাগুলিতে ছবি প্রদর্শন করা সম্ভব হয়নি।

আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত এই ছবিটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত মুক্তি। আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ছবিটি, ইদ উপলক্ষে বড় ব্যবসার লক্ষ্য নিয়েই। প্রযুক্তিগত এই জটিলতা সত্ত্বেও ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। মুক্তির দিন বড় পর্দায় কেমন সাড়া ফেলে ধুরন্ধর ২ (Dhurandhar: The Revenge), এখন সেদিকেই নজর থাকছে সকলের।

```