Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কেদারনাথে প্রবেশ করতে শর্ত মানতে হবে সারাকে, ইচ্ছে হলেই যাওয়া যাবে না! অ-হিন্দুদের জন্য কী নিয়ম?

সারার পারিবারিক পরিচয়ও আলোচনায় উঠে আসে। তাঁর বাবা সইফ আলি খান (Saif Ali Khan) মুসলিম ধর্মাবলম্বী এবং মা অমৃতা সিং (Amrita Singh) শিখ পরিবার থেকে আসা। তবে ধর্ম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সারা। 

কেদারনাথে প্রবেশ করতে শর্ত মানতে হবে সারাকে, ইচ্ছে হলেই যাওয়া যাবে না! অ-হিন্দুদের জন্য কী নিয়ম?

সারা আলি খান (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 March 2026 11:44

দ্য ওয়াল ব্যুরো: বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরে দর্শন ঘিরে নতুন নিয়ম জারি করল মন্দির কমিটি। এই নিয়ম অনুযায়ী, অ-হিন্দু দর্শনার্থীদের মন্দিরে পুজো করতে হলে আগে হলফনামা জমা দিতে হবে, যেখানে তাঁদের সনাতন ধর্মে (Sanatani) বিশ্বাসের কথা লিখিতভাবে জানাতে হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আর আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)।

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বদ্রী-কেদার মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদি (Hemant Dwivedi) জানান, কেদারনাথ (Kedarnath) ও বদ্রীনাথ (Badrinath) মন্দিরে যারা অ-হিন্দু হয়েও দর্শন করতে চান (non Hindu temple entry), তাঁদের লিখিতভাবে জানাতে হবে যে তারা সনাতন ধর্মে বিশ্বাসী (Kedarnath entry rules)। তাঁর কথায়, “যাঁরা সনাতন ধর্মে বিশ্বাস করেন এবং লিখিতভাবে তা ঘোষণা করবেন, তাঁদেরই মন্দিরে স্বাগত।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, শুধু মৌখিক নয়, এই বিশ্বাসের প্রমাণ হিসেবে নথিও জমা দিতে হবে। এই নিয়ম সব অ-হিন্দু দর্শনার্থীর ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে।

মূলত এই প্রসঙ্গে সারা আলি খানের (Sara Ali Khan) নামও উঠে আসে। তিনি বহুবার কেদারনাথ মন্দিরে গিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছেন। কমিটির চেয়ারম্যান জানান, সারা যদি হলফনামা দিয়ে সনাতন ধর্মে তাঁর বিশ্বাসের কথা জানান, তাহলে তাঁকেও মন্দিরে পুজো করার অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, নিজের প্রথম ছবি ‘কেদারনাথ’-এর শুটিংয়ের সময় থেকেই ওই জায়গার সঙ্গে সারার একটি আলাদা টান তৈরি হয়। তারপর থেকে তিনি নিয়মিতই কেদারনাথ দর্শনে যান। সাধারণ ভক্তদের মতোই কোনও বিশেষ সুবিধা ছাড়াই তাঁর এই যাতায়াত অনেকের নজর কেড়েছে।

তবে মন্দির কমিটির এই নতুন নির্দেশিকা ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, ধর্মীয় স্থানে প্রবেশের ক্ষেত্রে এমন শর্ত আরোপ করা উচিত কি না, তা নিয়ে আলোচনা প্রয়োজন। যদিও মন্দির কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় নিয়ম বজায় রাখা।

সারার পারিবারিক পরিচয়ও আলোচনায় উঠে আসে। তাঁর বাবা সইফ আলি খান (Saif Ali Khan) মুসলিম ধর্মাবলম্বী এবং মা অমৃতা সিং (Amrita Singh) শিখ পরিবার থেকে আসা। তবে ধর্ম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সারা। তাঁর কথায়, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং তিনি সব ধর্মকেই সমানভাবে সম্মান করেন।

কেবল কেদারনাথই নয়, দেশের বিভিন্ন হিন্দু তীর্থক্ষেত্রে তাঁকে দেখা গিয়েছে, কাশী বিশ্বনাথ, মহাকাল মন্দির, কামাখ্যা, সিদ্ধিবিনায়ক- সব জায়গাতেই গিয়েছেন তিনি। ধর্মীয় বিশ্বাসের বিষয়টি তিনি ব্যক্তিগত বলেই মনে করেন। যদিও তাঁর এই যাতায়াত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তবুও সারা নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং বারবারই জানিয়েছেন, আধ্যাত্মিক শান্তির খোঁজেই তিনি এই সব জায়গায় যান।

তবে নতুন নিয়ম জারির পর এখন প্রশ্ন, আগামী দিনে কেদারনাথ যেতে হলে কি তাঁকেও লিখিতভাবে ‘সনাতনী’ বলে ঘোষণা করতে হবে? এই নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।
 


```