Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

সামান্থার বিয়ের শাড়িটি বেনারসী না সাউথ সিল্ক? ব্লাউজের নকশা এঁকেছেন বাঙালি শিল্পী জয়তী বসু

দু’দিন পর সামান্থার বিয়ের নতুন ছবি শেয়ার করেছেন ডিজাইনার অর্পিতা মেহতা— আর তা থেকেই মিলল তাঁর বিয়ের বিশেষ লুকের খুঁটিনাটি। 

সামান্থার বিয়ের শাড়িটি বেনারসী না সাউথ সিল্ক? ব্লাউজের নকশা এঁকেছেন বাঙালি শিল্পী জয়তী বসু

লাল শাড়িতে অনন্যা সামান্থা। শুভশ্রীরও বড্ড প্রিয়।

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 3 December 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে ধুমকেতু (Dhumketu) ছবির প্রোমোশনে লাল শাড়ি (Red Saree) পরে সমাজমাধ্যমে যেন আগুন লাগিয়ে দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। ইদানীং ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Laho Gouranger Naam Re) ছবির প্রোমোশনেও তাঁকে আগুনে-লাল শাড়ি পরতে দেখা যাচ্ছে। তবে হালফিলে লাল শাড়িতে সবচেয়ে নজর কেড়েছেন সামান্থা রুথ (Samantha Ruth Prabhu) প্রভু। তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে কোয়েম্বাত্তুরের মন্দিরে হয়েছে বিয়ের অনুষ্ঠান। দু’দিন পর সামান্থার বিয়ের নতুন ছবি শেয়ার করেছেন ডিজাইনার অর্পিতা মেহতা— আর তা থেকেই মিলল তাঁর বিয়ের বিশেষ লুকের খুঁটিনাটি। 

লাল বেনারসি (Red Banarasi)

সামান্থার বিয়ের জন্য তৈরি হয়েছিল একেবারে কাস্টম-মেড লাল বেনারসি শাড়ি। অর্পিতা জানিয়েছেন, “এটা আমাদের প্রথম কাস্টম লাল বেনারসি। সরল অথচ অনন্য। বিয়ের সাজে আধ্যাত্মিক এক গভীরতার ছোঁয়া রাখতে চেয়েছি—যাতে থাকে ঘনিষ্ঠতার ছোঁয়া, আবার বিলাসিতার রেশও।” শাড়িতে ইন্টিমেসি বা ঘনিষ্ঠতার ছোঁয়া কীভাবে থাকে তা বোধোগম্য নয়। হতে পারে, তিনি বোঝাতে চেয়েছেন, এই শাড়ি পরলেই প্রিয়তম মানুষটি ঘনিষ্ঠ হতে চাইবেন।  

একজন ‘মাস্টার কারিগর’ টানা তিন সপ্তাহ ধরে শাড়িটি বুনেছেন। শাড়িতে ব্যবহার করা হয়েছে পাউডার-জরির বুটি, নিসি বুননের কাটওয়ার্ক বর্ডার, আর বেজ-গোল্ড জরি—সাদি তার, কাটদানা, কসাব, আর ছোট ছোট কাচের টুকরো। পুরো কাজটুকু যেন নীরব এক সৌন্দর্যের নিদর্শন।

ব্লাউজে ‘ট্রি অফ লাইফ’—দেবীর আশীর্বাদের প্রতীক

সামান্থার ব্লাউজে ফুটে উঠেছে শিল্পী জয়তী বসুর নকশা করা ‘জামদানি ট্রি অফ লাইফ’ মোটিফ। অর্পিতা লিখেছেন, “সমুদ্রের গভীরতম স্তর থেকে উঠে আসে যে জীবনবৃক্ষ, তার মাথায় দেবীর আশীর্বাদ—এই মোটিফ সেই পবিত্র মিলনকেই প্রতীকীভাবে প্রকাশ করে।”

ছবিগুলিতে সামান্থা কখনও ক্যামেরার দিকে না তাকিয়ে দূরে চেয়ে, কখনও বা নববধূর উজ্জ্বল হাসিতে রাজসিক সৌন্দর্যের আভা ছড়াচ্ছেন। তাঁর মুখের শান্তি আর আনন্দ যেন জানান দিচ্ছে—এক নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি।

প্রাচীন ‘ভূতশুদ্ধি বিবাহ’ পদ্ধতিতে সম্পন্ন বিয়ে

পরিবার-বন্ধুদের উপস্থিতিতে বিয়েটি হয়েছে ‘ভূতশুদ্ধি বিবাহ’ পদ্ধতিতে—একটি প্রাচীন যোগিক প্রক্রিয়া। এই আচার দম্পতির শরীরের পাঁচটি মৌলিক তত্ত্বকে শুদ্ধ করে তাঁদের সম্পর্ককে ভৌতিক, মানসিক ও আবেগিক স্তরেরও ঊর্ধ্বে এক গভীর বন্ধনে আবদ্ধ করে। লিঙ্গা ভৈরবীর কৃপার আহ্বানে দম্পতির ভবিষ্যৎ জীবনে শান্তি, সমৃদ্ধি ও আত্মিক ঐক্যের বার্তা মেলে বলে বিশ্বাস।

সামান্থা শুধু বিয়ের তারিখ উল্লেখ করে ছবিগুলি পোস্ট করেছেন। তবে তাঁর সরল অথচ ঐশ্বরিক শাড়ি, পুরোনো-নতুনের সুষমা আর আধ্যাত্মিক বিয়ের আচার—সব মিলিয়ে তাঁর বিয়ের সাজ এখন ইন্টারনেট জুড়ে আলোচনার শীর্ষে।


```