Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

পুজোর নতুন জুটি সৃজিত-সুস্মিতা, এদিকে মিথিলার মন্তব্য 'আমি আজও সৃজিতের স্ত্রী'!

এবার পুজোতেও মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গিয়েছে সৃজিত-সুস্মিতা জুটিকে। কিন্তু এরইমাঝে ঘটেছে এক বড় খবর? 

পুজোর নতুন জুটি সৃজিত-সুস্মিতা, এদিকে মিথিলার মন্তব্য 'আমি আজও সৃজিতের স্ত্রী'!

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 30 September 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: টলিউডের ফার্স্টবয় বারবার প্রেমে পড়েন, চর্চিত হন, সমালোচনার মুখে পড়েন, তবু তিনি চিরপ্রেমিক। নায়িকাদের মন বারবার মজেছে এই গুণী পরিচালকের প্রতি। তিনি সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সারা বছরই ব্যক্তিগত জীবন থেকে সিনে দুনিয়ায় চর্চিত সৃজিত। কয়েকমাস যাবৎ ছবির প্রিমিয়ার থেকে প্রচারে সৃজিতের বাহুলগ্না হয়ে ঘুরছেন  উঠতি অভিনেত্রী সুস্মিতা মুখোপাধ্যায়। এবার পুজোতেও মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গিয়েছে সৃজিত-সুস্মিতা জুটিকে। 
কিন্তু এরইমাঝে ঘটেছে এক বড় খবর?

Rafiath Rashid Mithila Age, Boyfriend, Husband, Family, Biography ...

মুখ খুলেছেন সৃজিতের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Mithila)। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সৃজিতের জীবনে মিথিলা প্রাক্তন হয়ে গিয়েছেন। দীর্ঘকাল বাংলাদেশের এই অভিনেত্রী কলকাতাতেও আসেননি। ইতিমধ্যে বাংলাদেশের একটি পোডকাস্টে সৃজিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মিথিলা।

সঞ্চালক মিথিলাকে জিজ্ঞেস করেন 'দু বছর ধরে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে আপনাকে সেভাবে আমরা দেখতে পাচ্ছি না কেন? মিথিলার উত্তর '২০২৩ সালে দেখেছেন আমাকে সৃজিতের সঙ্গে। ২০২৪ এর জুলাইয়ের পর থেকে এখনও আমি যাইনি।

কেন যাননি মিথিলা?

Mithila, Srijit talk about their love | Prothom Alo

মিথিলার উত্তর 'আমার ভিসা নেই!'

এদিকে মিথিলা পিএইচডি সম্পূর্ণ করেছেন সদ্য। মিথিলা এমন এক অভিনেত্রী যিনি অভিনয়ের পাশাপাশি ভীষণ ভাবে পড়াশোনাকে গুরুত্ব দেন। মিথিলার পিএইচডি সম্মানে সৃজিত এদিকে নিজের প্রোফাইলে মিথিলাকে মেনশন করে লেখেন 'অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন'। মিথিলা এই প্রেক্ষিতে বলেন 'আমি ধন্যবাদ বলেছি অলরেডি!' কিন্তু দু'জনের মধ্যে যোজন দূরত্ব রয়ে গিয়েছে?

দু'জনের মধ্যে সম্পর্কটা কী এখনও আছে? 
মিথিলার উত্তর 'অবশ্যই আছে!'

বাংলাদেশের সঞ্চালক ছুড়ে দেন এবার শেষ মোক্ষম প্রশ্ন। 'অনেকেই বলছেন সৃজিত মুখোপাধ্যায় এখন আর আপনার স্বামী নন?'

মিথিলা বলেন 'এটা যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না। এখনও সৃজিত আমার স্বামী। আমি এখনও খাতায় কলমে সৃজিতের স্ত্রী। পাসপোর্টে এখনও সৃজিত আমার হাজব্যান্ড।'


```