Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ঝোঁকের বশে সাড়ে ১২ কোটি খরচ, ১৫ মিনিটেই উধাও উত্তেজনা, আফসোস বাদশার

এবার যে অভিজ্ঞতার কথা শোনালেন জনপ্রিয় র‍্যাপার বাদশা (Rapper Badshah), তা শুনে সত্যিই অবাক হতে হয়। কারণ ঝোঁকের বশে সাড়ে ১২ কোটি টাকা খরচ করেও মাত্র কয়েক মিনিটেই নাকি তাঁর সব উত্তেজনা উবে গিয়েছিল!

ঝোঁকের বশে সাড়ে ১২ কোটি খরচ, ১৫ মিনিটেই উধাও উত্তেজনা, আফসোস বাদশার

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 January 2026 17:14

দ্য ওয়াল ব্যুরো: সেলেবদের শখ-আহ্লাদ নিয়ে আলোচনা নতুন কিছু নয়। কারও শখ দামী পোষ্য, কেউ সংগ্রহ করেন অমূল্য পোশাক বা অ্যাকসেসরিজ, আবার কেউ শখের বশে মুহূর্তে উড়িয়ে দেন কোটি কোটি টাকা। কিন্তু এবার যে অভিজ্ঞতার কথা শোনালেন জনপ্রিয় র‍্যাপার বাদশা (Rapper Badshah), তা শুনে সত্যিই অবাক হতে হয়। কারণ ঝোঁকের বশে সাড়ে ১২ কোটি টাকা খরচ করেও মাত্র কয়েক মিনিটেই নাকি তাঁর সব উত্তেজনা উবে গিয়েছিল!

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশা নিজেই জানান, প্রায় এক মাস আগে তিনি ১২.৪৫ কোটি টাকা দিয়ে কিনেছিলেন বিলাসবহুল রোলস রয়েস কুলিনান সিরিজ ২। এই গাড়ি কেনায় তিনি নাম লিখিয়েছেন সেই এক্সক্লুসিভ তালিকায়, যেখানে রয়েছেন মুকেশ আম্বানি, শাহরুখ খান, অজয় দেবগনের মতো প্রথম সারির তারকারা। খবর প্রকাশ্যে আসতেই বিটাউনে শুরু হয় তুমুল চর্চা—বাদশার ‘শাহী চাল’ নিয়ে।

তবে এত দামী গাড়ি কেনার আনন্দ যে দীর্ঘস্থায়ী হয়নি, সেটাও অকপটে স্বীকার করেছেন র‍্যাপার। বাদশার কথায়, “গাড়িটা কেনা আচমকা এক সিদ্ধান্ত ছিল। সেদিন মনে হয়েছিল, আজই কিনতে হবে। কোনও পরিকল্পনা না করেই তাড়াহুড়ো করে কিনে ফেলি।” গাড়ি কেনার পর প্রথম কয়েক মিনিট নিজেকে রাজার মতো মনে হলেও, সেই উত্তেজনা খুব দ্রুতই মিলিয়ে যায়।

বাদশা জানান, কুলিনান সিরিজ ২-এর মালিক হওয়ার মাত্র ১০–১৫ মিনিটের মধ্যেই তাঁর মনে প্রশ্ন জাগে—এর পর আর কী কিনব? সেই মুহূর্তেই যেন শখ পূরণের আনন্দ ফিকে হয়ে যায়। এত টাকা খরচ করার সিদ্ধান্তের জন্য আজও নাকি আফসোস হয় তাঁর।

র‍্যাপার নিজেই স্বীকার করেছেন, বহুমূল্য জিনিসের প্রতি তাঁর দুর্বলতা বহুদিনের। দামি কিছু দেখলেই নিজেকে সংযত করতে পারেন না তিনি। এমনকি কোনও জিনিস কেনার আগে দাম যাচাই করাও তাঁর অভ্যাস। বাদশার এই ‘আমিরি’ স্বভাব মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া ও বিনোদন দুনিয়ায় চর্চার বিষয় হয়ে ওঠে।

ঝোঁকের বশে নেওয়া সেই এক মুহূর্তের সিদ্ধান্ত যে এত বড় শিক্ষা হয়ে থাকবে, তা হয়তো নিজেও ভাবেননি বাদশা। তবে তাঁর এই অকপট স্বীকারোক্তি আরও একবার দেখিয়ে দিল—টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও, উত্তেজনার মেয়াদ সবসময় দীর্ঘ হয় না।


```