Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইধিকা এবার দুর্গার ভূমিকায়, দেবের নায়িকার মহাদেব রূপে দেখা যাবে কাকে মহালয়ায়?

ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। সেই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন তিনি। 

ইধিকা এবার দুর্গার ভূমিকায়, দেবের নায়িকার মহাদেব রূপে দেখা যাবে কাকে মহালয়ায়?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 July 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: এই সময়ের টক অফ দ্য টাউন নায়িকা ইধিকা পাল (Idhika Paul)। টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অ্যাওয়ার্ড শো হোক কিংবা ফিল্মের প্রিমিয়ার, সব জায়গাতেই ইধিকা আসা মানেই তৈরি হয় সেনসেশন। তাঁর শুরু কিন্তু ছোট পর্দা থেকেই। ইতিমধ্যে শাকিব খান থেকে দেবের নায়িকা হয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। দুই বাংলায় তাঁর অজস্র ভক্ত। তবে আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। না সিরিয়ালে নয়, সেপ্টেম্বরে মহালয়ার প্রভাতী অনুষ্ঠানে জি বাংলার দুর্গা হয়ে টেলিভিশনে ফিরছেন ইধিকা পাল।

'পিলু' ধারাবাহিকের পর ফের জি বাংলার পর্দায় নতুন অবতারে আসছেন ইধিকা। সূত্রের খবর, জি বাংলার মহালয়ায় দুর্গা রূপে নাকি এবার ইধিকা পালকে দেখা যাবে। যদিও চ্যানেলের তরফে এখনও এই নিয়ে কোনও ঘোষণা হয়নি।

Idhika Paul | Bengali Serial Actress Idhika Paul opens up about the  controversy which are being spread about her first film dgtl - Anandabazar

ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। সেই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন তিনি। তবে এখনও শুরু হয়নি মহালয়ার শুটিং। খুব তাড়াতাড়ি নতুন অবতারে সামনে আসছে চলেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ইনিকা যেমন দুর্গা রূপে থাকবেন, তেমনই দেবীর অন্যান্য রূপে দেখা যাবে জি বাংলার নায়িকাদের। তাঁদের মধ্যে অন্যতম দিতিপ্রিয়া রায়, অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যাণী মণ্ডল।

ইধিকা পালের আগে জি বাংলার দুর্গা সাজার অফার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিল। তিনি নাকি আগামী কিছু ছবি নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারেননি। এরপর কৌশানি মুখোপাধ্যায়ের কাছে যায় অফার। তিনিও না করায় শেষ অবধি আপাতত চূড়ান্ত হয়েছেন ইধিকা পাল। তবে ইধিকার মুখ অনেকটাই দেবীমুখের মতো আর এই প্রথম তিনি দুর্গা সাজছেন। যা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অন্যদিকে স্টার জলসার মহালয়ার দুর্গা রূপে হাজির হবেন কোয়েল মল্লিক। কোয়েলের সঙ্গে টক্কর দিতে হবে ইধিকাকে। 

Idhika Paul | Bengali actress Idhika Paul paired up with Sariful Razz after  loads of speculation dgtl - Anandabazar

দেবের সঙ্গে ইধিকার জুটি বর্তমানে সুপারহিট। ইধিকার ভাগ্য রাতারাতি বদলে দেয় 'খাদান'। 'প্রিয়তমা' ছবির মাধ্যমে ওপার বাংলার সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হন ইধিকা। বড়পর্দায় এটাই ছিল অভিনেত্রীর প্রথম কাজ। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে সোহম চক্রবর্তীর বিপরীতে থ্রিলার ঘরানার 'বহুরূপ' ছবিতে। এছাড়াও দেবের আসন্ন ছবি 'রঘু ডাকাত'-এও দেখা যাবে ইধিকাকে।

Idhika Paul: Latest Articles, Videos and Photos of Idhika Paul - Telegraph  India

স্টার জলসায় কোয়েলের বিপরীতে 'মহাদেব'-এর ভূমিকায় থাকছেন 'পরশুরাম' ইন্দ্রজিৎ বসু। তবে এবার জি বাংলায় ইধিকার সঙ্গে শিব রূপে কে থাকছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। শোনা যাচ্ছে অভিষেক বসু থাকবেন মহাদেবের চরিত্রে।

ইধিকা নিজেকে প্রস্তুত করছেন দুর্গা রুপে। তিনি কতটা সফলতা পান সেটাই এখন দেখার।


```