Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

'আমার ড্যাডি ইস্যু আছে,' কেন বারবার ভেঙে যায় প্রেম? ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা নোরা ফতেহি

নোরা স্বীকার করেন, তিনি এখনও নিজের এই আবেগগত সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তিনি জানান, পুরুষদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজের অনুভূতি বোঝা এবং অতীতের প্রভাব সামলানো- এই দুই দিকেই তিনি ধীরে ধীরে কাজ করছেন।

'আমার ড্যাডি ইস্যু আছে,' কেন বারবার ভেঙে যায় প্রেম? ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা নোরা ফতেহি

নোরা ফতেহি (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 April 2026 13:52

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় মুখ নোরা ফতেহি (Nora Fatehi)। তাঁর সৌন্দর্য, ফিটনেস, অভিনয় এবং নাচ দর্শকদের মুগ্ধ করে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল কম নয় কিন্তু তিনি কখনওই প্রকাশ্যে জানাননি আদৌ কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না। অবশেষে এনিয়ে খোলামেলা কথা বললেন নোরা (Nora Fatehi)। এক পডকাস্টে  তিনি শেয়ার করেন তাঁর শৈশব, পারিবারিক অভিজ্ঞতা, বাবার অনুপস্থিতি এবং পুরুষদের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের মতামত।

পডকাস্টে নোরা জানান, একা মায়ের (Singel Mother) কাছে বড় হওয়া তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন, ছোটবেলায় তিনি শাকিরা (Shakira) ও জেনিফার লোপেজের (Jenifer Lopez) মতো তারকাদের দেখে অনুপ্রাণিত হলেও এখন বুঝতে পারেন, আসল অনুপ্রেরণা ছিলেন তাঁর মা। নোরা বলেন, তাঁর মা একাই একাধিক কাজ করে দুই সন্তানকে বড় করেছেন এবং কঠিন জীবন সংগ্রামের মধ্যেও তাঁদের ভালভাবে মানুষ করেছেন।

নোরা আরও বলেন, অনেক সময় আমরা দূরের তারকাদের আইডল ভাবি, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা অনেক সময় নিজের আশেপাশের মানুষই হয়ে ওঠে।

পডকাস্টে (Podcast) সবচেয়ে আলোচনায় আসে তাঁর 'ড্যাডি ইস্যু' নিয়ে মন্তব্য। নোরা স্পষ্টভাবেই স্বীকার করেন, বাবার অনুপস্থিতি তাঁর মানসিক জীবনে বড় প্রভাব ফেলেছে। তিনি জানান, তাঁর বাবা-মায়ের বিচ্ছেদের পর দীর্ঘ সময় বাবার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না, যার কারণে তাঁর মধ্যে কিছু এমন অনুভূতি তৈরি হয়েছে, যা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

নোরা বলেন, এই অভিজ্ঞতার কারণে পুরুষদের সঙ্গে সম্পর্ক বোঝা তাঁর জন্য অনেক সময় কঠিন হয়ে যায় (Nora Fatehi Personal life)। তিনি জানান, কিছু সম্পর্ক ভাল হলেও, অতীতের অভিজ্ঞতা তাঁকে অনেক সময় দুর্বল করে তোলে। সম্পর্ক ভাঙলে তা মেনে নেওয়া এবং সামনে এগিয়ে যাওয়া তাঁর জন্য সহজ ছিল না।

নোরা স্বীকার করেন, তিনি এখনও নিজের এই আবেগগত সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তিনি জানান, পুরুষদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজের অনুভূতি বোঝা এবং অতীতের প্রভাব সামলানো- এই দুই দিকেই তিনি ধীরে ধীরে কাজ করছেন।

সবশেষে নোরা বলেন, এটি শুধু কোনও একজন মানুষের সমস্যা নয়, বরং তাঁর নিজের ভেতরের একটি দীর্ঘ মানসিক প্রক্রিয়া, যেটা তিনি ধীরে ধীরে বুঝে উঠছেন এবং সামলানোর চেষ্টা করছেন।


```