Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

আর শোনা যাবে না নতুন প্লেব্যাক! এক একটা গানের জন্য কত টাকা নেন অরিজিৎ সিং?

প্লেব্যাক থেকে সরে দাঁড়িয়েছেন অরিজিৎ সিং। এক একটি গানের জন্য কত টাকা নেন তিনি?

আর শোনা যাবে না নতুন প্লেব্যাক! এক একটা গানের জন্য কত টাকা নেন অরিজিৎ সিং?

অরিজিৎ সিং

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 January 2026 00:03

দ্য ওয়াল ব্যুরো: অরিজিৎ সিং (Arijit Singh)—যাঁর কণ্ঠের মাধুর্যে কোটি কোটি শ্রোতা আজও মুগ্ধ। একের পর এক প্লেব্যাক গান তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে (Arijit Singh playback)। তবে এই সাফল্য একদিনে আসেনি। কেরিয়ারের শুরুর দিকে দীর্ঘ লড়াই করতে হয়েছে তাঁকে। একের পর এক গান রেকর্ড হলেও বহু ক্ষেত্রেই সেগুলি মুক্তি পায়নি। তবুও গানকে ঘিরে তাঁর চেষ্টা বা অধ্যবসায়ে কখনও কোনও খামতি ছিল না। তিনিই মঙ্গলবার সন্ধেয় জানালেন, আর প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না। আর এই সোশ্যাল মিডিয়া পোস্ট মন ভেঙে দিয়েছে সমস্ত অনুরাগীর।

সময় বদলানোর সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে জনপ্রিয় হয়ে ওঠেন অরিজিৎ। আজ তাঁর গাওয়া প্রতিটি গানই যেন সিনে দুনিয়ায় আলাদা করে চিহ্নিত হয়ে থাকে। অনেক সময় ছবির ইউএসপি বা সেলিং পয়েন্ট হয়ে ওঠে তাঁর কণ্ঠই। প্রাণ ঢেলে গান গাইলেই যেন মুহূর্তে ছবির ভাগ্য বদলে যায়, এমন দৃশ্য বারবারই দেখা গেছে।

তবে এত সাফল্যের পরেও পারিশ্রমিক নিয়ে কোনও রকম দাবি-দাওয়া নেই অরিজিতের। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন, সিনেমার প্লেব্যাকের জন্য তিনি নির্দিষ্ট কোনও পারিশ্রমিক চার্জ করেন না। নির্মাতারা যা উপযুক্ত মনে করেন, সেটাই তিনি গ্রহণ করেন। লাইভ কনসার্টের ক্ষেত্রেও কত টাকা নেওয়া হয়, সে বিষয়ে তাঁর স্পষ্ট ধারণা নেই বলেই জানিয়েছেন, কারণ এই বিষয়টি দেখভাল করেন তাঁর ম্যানেজার। অর্থের বিষয়টি নিয়ে তাই খুব একটা ভাবিত নন তিনি। যদিও বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, প্রতি ছবির গানের জন্য অরিজিতের পারিশ্রমিক ১৮ থেকে ২০ লক্ষ টাকার কাছাকাছি।

সাফল্যের শিখরেও তাঁর জীবনযাপন রয়ে গিয়েছে অত্যন্ত সাধারণ। মাঝেমধ্যেই তাঁকে দেখা যায় আর পাঁচজন সাধারণ মানুষের মতোই সকলের সঙ্গে মিশে থাকতে। সেলেব মহলের আভিজাত্য বা অহংকার তাঁর স্বভাবে ধরা পড়ে না। বাংলায় এলে বেশিরভাগ সময়ই ফোন বন্ধ করে রাখেন বলেও জানা যায়। তাই প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অরিজিতের ‘অচেনা’ অথচ পরিচিত নানা মুহূর্তের ছবি, কখনও বাজার করতে দেখা যায় তাঁকে, কখনও মাঠে খেলতে, আবার কখনও স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখাতে। তাঁর অনুরাগীরা জানেন, এটাই অরিজিৎ সিং—সাফল্যের মধ্যেও যিনি নিজেকে আগাগোড়াই সাধারণ রেখেছেন।


```