Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Arijit Singh: আচমকা কেন অবসর, নিজেই কারণ খোলসা করলেন অরিজিৎ সিং

নতুন বছরের শুরুতেই প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ সিংয়ের। কিন্তু কেন? কারণটা নিজেই জানালেন গায়ক।

Arijit Singh: আচমকা কেন অবসর, নিজেই কারণ খোলসা করলেন অরিজিৎ সিং

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 January 2026 21:45

দ্য ওয়াল ব্যুরো: কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) হঠাৎই বড় ঘোষণা করলেন, তিনি আর প্লেব্যাক গায়ক হিসেবে নতুন কোনও কাজ করবেন না। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টের মাধ্যমেই এই সিদ্ধান্তের কথা নিজে জানান অরিজিৎ (Arijit Singh playback singing)। তাঁর এই ঘোষণার পর থেকেই অনুরাগী মহলে নেমে এসেছে গভীর হতাশা। অনেকের মনেই প্রশ্ন উঠছে, তবে কি সংগীতজগত থেকে ধীরে ধীরে অবসরের দিকেই এগোচ্ছেন তিনি?

কিন্তু কেন এই অবসর? তার কারণও জানিয়েছেন সেই সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে। অনুরাগীদের এই একটাই প্রশ্ন, কেন গায়ক হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন। তারই উত্তরে কমেন্টে অরিজিৎ লেখেন, “এর একটা কারণ আছে। নতুন কোনও গায়ক উঠে এসে আমাকে সত্যিকারের অনুপ্রেরণা দেবে, এই অপেক্ষায় আমি রইলাম।”

অরিজিতের গান ভালবাসেন না, এমন শ্রোতা খুঁজে পাওয়া সত্যিই কঠিন। তাঁর কণ্ঠের আবেশ মুহূর্তের মধ্যেই শ্রোতাকে টেনে নিয়ে যায় এক অন্য অনুভবের জগতে। ঠিক সেই গায়কই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, তিনি আর প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করবেন না।

নিজের বার্তায় অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমায় যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনও কাজ করব না।”

এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। হতবাক হয়ে পড়েন তাঁর ভক্তরা। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে ঠিক কী কারণ, সে বিষয়ে গায়ক নিজে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেননি। যদিও বিভিন্ন সূত্রের দাবি, এটি হয়তো স্থায়ী বিদায় নয়, বরং সাময়িক বিরতি। 


```