Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মুক্তির আগেই বক্স অফিসে ঝড়! অগ্রিম বুকিংয়েই কোটির ক্লাবে ঢুকল হাউসফুল ৫

হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পার্ট নিয়ে ফিরছেন অক্ষয় কুমার। সঙ্গে রয়েছেন রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নানা পাটেকরের মতো তারকারাও। 

মুক্তির আগেই বক্স অফিসে ঝড়! অগ্রিম বুকিংয়েই কোটির ক্লাবে ঢুকল হাউসফুল ৫

‘হাউসফুল ৫’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 5 June 2025 19:45

দ্য ওয়াল ব্যুরো: ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পার্ট নিয়ে ফিরছেন অক্ষয় কুমার। সঙ্গে রয়েছেন রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নানা পাটেকরের মতো তারকারাও। মুক্তির আগেই বক্স অফিসে উঁকি দিয়ে দিয়েছে ‘হাউসফুল ৫’। সচনিল্কের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ছবির ৯৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

শুধু টু-ডি ফর্ম্যাটেই মুক্তি পাচ্ছে এই ছবি, এবং মুক্তির প্রথম দিনেই দেশের নানা প্রান্তে চালানো হবে ১১ হাজারেরও বেশি শো। প্রথম দিনের অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকা। কিন্তু ব্লক সিটসহ হিসেব ধরলে অগ্রিম বুকিংয়ের মোট মূল্য দাঁড়ায় ৬ কোটি ৭৬ লক্ষ টাকায়।

অক্ষয়ের নিজেরই রেকর্ড ভাঙার সম্ভাবনা উজ্জ্বল, বলছে বলিউড হাঙ্গামা। অগ্রিম বুকিংয়ের দিক থেকে ছবিটি ইতিমধ্যেই ‘কেশরী’ ও ‘মিশন মঙ্গল’-এর মতো ছবিকে ছাপিয়ে গেছে। উল্লেখযোগ্যভাবে, আর মাধবন ও অনন্যা পাণ্ডে অভিনীত ‘চ্যাপ্টার ২’ যেখানে মাত্র ১.৮৪ কোটি টাকার অগ্রিম বুকিং করেছিল, সেখানে ‘হাউসফুল ৫’-এর ঝুলিতে অনেকটাই বেশি অঙ্ক।

২০১৯ সালে দীপাবলিতে মুক্তিপ্রাপ্ত ‘হাউসফুল ৪’ অগ্রিম বুকিংয়ে আয় করেছিল ৮ কোটি টাকা, এবং প্রথম দিনে ১৯ কোটি ৮ লক্ষ টাকার ব্যবসা করেছিল। তুলনায় অক্ষয়ের সাম্প্রতিক ছবি ‘স্কাই ফোর্স’ অগ্রিম বুকিং থেকে তুলেছিল ৩.৭৮ কোটি টাকা।

এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তাও উল্লেখযোগ্য। ‘হাউসফুল’ সিরিজের প্রথম ছবি আয় করেছিল ১১৯ কোটি টাকা, দ্বিতীয়টি ১৮৮ কোটি, তৃতীয় কিস্তি ১৮৫ কোটি এবং ‘হাউসফুল ৪’ তুলেছিল প্রায় ২৯৬ কোটি টাকা। এখন দেখার, অক্ষয়ের বহু প্রতীক্ষিত এই সিনেমা বিশ্বব্যাপী আগের সব রেকর্ড ছাপিয়ে যেতে পারে কি না। দীর্ঘদিন ধরে একটি সফল ‘কামব্যাক’ ছবির অপেক্ষায় ছিলেন অক্ষয়—‘হাউসফুল ৫’ কি সেই সুযোগ এনে দেবে?


```