সারার এই উত্তর দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ প্রশংসা করেন সারা আলি খানের স্পষ্ট ও স্বাভাবিক উত্তরকে, আবার কেউ কটাক্ষও করেন।

সারা আলি খান
শেষ আপডেট: 5 June 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী সারা আলি খান বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘মেট্রো ইন দিনো’কে কেন্দ্র করে খবরের শিরোনামে। ৪ জুন মুম্বইয়ে ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সারা ছাড়াও উপস্থিত ছিলেন আদিত্য রায় কাপুর, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি এবং পরিচালক অনুরাগ বসু।
ট্রেলার লঞ্চের সময় এক সাংবাদিক সারা আলি খানকে একটি বিশেষ প্রশ্ন করেন—বলিউডে তাঁর প্রিয় কোন বিবাহিত দম্পতি? এই প্রশ্নটি শুনে সারা প্রথমে খানিকটা বিভ্রান্ত হন, তারপর কিছু সময় নিয়ে জানান, তার প্রিয় দম্পতি হলেন তার বাবা সইফ আলি খান এবং সৎ মা করিনা কাপুর খান। এই জবাবে উপস্থিত সবাই হেসে ওঠেন এবং ক্যামেরায় এটি ধরা পড়ে।
সারার এই উত্তর দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা নানা রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কেউ প্রশংসা করেন সারা আলি খানের স্পষ্ট ও স্বাভাবিক উত্তরকে, আবার কেউ কটাক্ষও করেন। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেন, “এই প্রশ্নটা বুঝতে এত সময় লাগল কেন?” অন্য একজন লিখেছেন, “এক্কেবারে মিথ্যাবাদী।” কেউ বা মজার ছলে লিখেছেন, “বাবা, বাড়ি যাও, তোমার মা তোমাকে ওয়েলকাম করবে।”
সারা আলি খানের বাবা সইফ আলি খান ও করিনা কাপুর খান বলিউডের বিখ্যাত ও প্রিয় দম্পতির মধ্যে অন্যতম। তাই সারা তাঁদের নাম উল্লেখ করায় সকলের মন জয় করেছে।