কিন্তু এই পথ একদিনে মসৃণ হয়নি। ১৯৯১ সালের অক্টোবরে বিয়ের আগে গৌরীর বাবা-মায়ের চিন্তা ছিল—মেয়ে কি ইসলাম ধর্মে গ্রহণ করে ফেলবে?
.png.webp)
শেষ আপডেট: 14 August 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান আর গৌরী—বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি। ৩৪ বছরের দাম্পত্য জীবনে একে অপরের প্রতি ভালোবাসা যেমন অটুট, তেমনই সমান জোরে টিকে আছে দুই ধর্মের আচার-অনুষ্ঠান। গৌরী জন্মসূত্রে হিন্দু। বিয়ের পরও নিজের ধর্মীয় পরিচয় ধরে রেখেছেন। নিয়মিত ঠাকুরঘরে ঢোকেন ওদিকে ঈদের আয়োজনের দায়িত্ব থাকে শাহরুখের হাতে।
কিন্তু এই পথ একদিনে মসৃণ হয়নি। ১৯৯১ সালের অক্টোবরে বিয়ের আগে গৌরীর বাবা-মায়ের চিন্তা ছিল—মেয়ে কি ইসলাম ধর্মে গ্রহণ করে ফেলবে? এমনকি শাহরুখের নাম বদলে ‘অভিনব’ রাখার প্রস্তাবও উঠেছিল। গৌরীর ভাষায়, “এ সব ছিল অপ্রয়োজনীয় ও শিশুসুলভ।” শাহরুখও রসিকতার ছলে বলেছিলেন, 'সকলে ভেবেছিল, গৌরী হয়তো বোরখা পরে মুসলিম নাম নেবে!'
গৌরীর কথায়, “আমি শাহরুখের ধর্মকে সম্মান করি, কিন্তু নিজের ধর্ম বদলাব না। প্রত্যেকেরই নিজস্ব বিশ্বাস মানা উচিত, তবে অসম্মান করা যাবে না।” এই মেলবন্ধন তাঁদের সন্তানদের জীবনেও স্পষ্ট। আরিয়ান, সুহানা ও আব্রাম সমান উৎসাহে উদযাপন করে দীপাবলি আর ঈদ।
তবে এই দুই ধর্মে বড় হওয়া মাঝে মাঝে বিভ্রান্তি আনত। ২০১৩ সালে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, সন্তানদের তিনিবোঝাতেন—“তোমরা সবার আগে ভারতীয়, আর মানুষ হওয়াটাই আসল।”
শুধু শাহরুখের স্ত্রী নন, গৌরী নিজেই সফল প্রযোজক, ফ্যাশন ডিজাইনার এবং ইন্টিরিয়র ডিজাইনার। ২০১৮ সালে ‘ফরচুন’ ম্যাগাজিন তাঁকে ভারতের ৫০ ক্ষমতাধর নারীর তালিকায় রেখেছিল। ২০০৮-এ ‘ভোগ ইন্ডিয়া’-র প্রচ্ছদে উঠে আসে তাঁর মুখ, পেয়ে যান ‘ফার্স্ট লেডি অফ বলিউড’ খেতাব।
দুই ধর্ম, দুই সংস্কৃতি—তবু এক পরিবার। গৌরীর জীবনপ্রবাহ যেন প্রমাণ, বিশ্বাস আলাদা হলেও ভালোবাসা থাকলে সংসারের গল্প বদলায় না।