Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

'এই এক বছরে কেউ ডাকেনি, ভাবছে সুস্থ নই', কাজ না পাওয়া নিয়ে আক্ষেপ ক্যানসারজয়ী হিনার

স্তন ক্যানসার জয়ের পরও টানা এক বছর কোনও কাজের ডাক পাননি হিনা খান। অসুস্থতার কারণে দ্বিধায় রয়েছেন প্রযোজকরা, দাবি জনপ্রিয় অভিনেত্রীর।

 

'এই এক বছরে কেউ ডাকেনি, ভাবছে সুস্থ নই', কাজ না পাওয়া নিয়ে আক্ষেপ ক্যানসারজয়ী হিনার

হিনা খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 August 2025 18:41

দ্য ওয়াল ব্যুরো: ৩৬ বছর বয়সেই জীবনের বড় লড়াইয়ে নেমে পড়েন ছোট পর্দার জনপ্রিয় মুখ হিনা খান। ধারাবাহিকের সাফল্য, ‘বিগ বস’-এ অংশগ্রহণের পর অর্জিত খ্যাতি, সবকিছুর মাঝেই হঠাৎ থেমে গেল তাঁর ছুটে চলা। কারণ, স্তন ক্যানসারের কঠিন বাস্তবতা। গত এক বছর ধরে চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন হিনা, আর সেই পথচলার প্রতিটি মুহূর্ত তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেন অন্যরা তাঁর গল্প থেকে সাহস পায়।

কখনও নিজ হাতে কেটে ফেলেছেন নিজের লম্বা রেশমি চুল, কখনও ক্যাথিটার হাতে নিয়ে পা বাড়িয়েছেন হাসপাতালের কেবিনের দিকে, সেই সব ভিডিও দেখেছে গোটা দেশ। অসুস্থতার মধ্যেই বিয়েও সেরে ফেলেছেন দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালকে। বর্তমানে রকির সঙ্গেই ছোট পর্দায় ফিরেছেন, রিয়্যালিটি শো 'পতি পত্নী অউর পঙ্গা'-তে। শোনা যায়, এই শো-তে অংশ নিতেই নাকি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তবে অভিনয়ের ধারাবাহিক কাজ এখনো হাতে আসেনি তাঁর।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হিনা জানান, অসুস্থতার কারণে বহু প্রজেক্ট ছাড়তে হয়েছিল। এখন অনেকটাই সুস্থ হয়ে উঠলেও কেউ তাঁকে ডাকছে না। তাঁর কথায়, “আমি কাজ করতে চাই। কেউ সরাসরি না বললেও আমি বুঝি, আমার অসুস্থতার কারণে অনেকেই দ্বিধায় ভোগেন।”

তবে হিনা এটাকে অন্য দৃষ্টিতেও দেখেন, “আমি ওদের জায়গায় থাকলেও হয়তো কাজ দেওয়ার আগে অনেকবার ভাবতাম। আমি অডিশনের জন্য প্রস্তুত, কিন্তু গত এক বছরে কেউ ডাকেনি।” দৃঢ় কণ্ঠে অভিনেত্রীর অনুরোধ, “আমি যেকোনও কাজের জন্য প্রস্তুত। দয়া করে আমাকে ডাকুন।”

‘রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ ও ‘কসৌটি জিন্দগি কে ২’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করা হিনা রিয়্যালিটি শো 'বিগ বস ১১' ও 'ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৮'-এরও চেনা মুখ। বর্তমানে 'পতি পত্নী অউর পঙ্গা'-তে তাঁর সঙ্গে রয়েছেন দেবলীন বন্দ্যোপাধ্যায়-গুরমিত চৌধুরি, রুবিনা দিলাইক-অভিনব শুক্ল, অভিকা গোর-মিলিন্দ চন্দওয়ানি ও স্বরা ভাস্কর-ফহাদ আহমেদদের মতো আরও নামজোড়া।


```