Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

জিতু-দিতিপ্রিয়া তরজা, টিআরপি তালিকায় কত নম্বরে রইল ‘চিরদিনই তুমি...’?

গত সপ্তাহের মতো এই সপ্তাহেও প্রথম স্থান অধিকার করেছে সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রানি ভবানী'। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে 'পরশুরাম...', ও 'চিরসখা'। 

জিতু-দিতিপ্রিয়া তরজা, টিআরপি তালিকায় কত নম্বরে রইল ‘চিরদিনই তুমি...’?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 August 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে ঘটেছিল প্রলয়। প্রকাশ্যেই সহ অভিনেতা জিতু কামালের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ এনেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। চুপ করে থাকেননি জিতুও। একগুচ্ছ স্ক্রিনশট শেয়ার করেছিলেন তিনিও। সেই ঘটনার এক সপ্তাহ পার হয়েছে। সমস্যাও মিটে গিয়েছে। তবে চিন্তা ছিল, নায়ক-নায়িকার তরজা কি টিআরপিতে প্রভাব ফেলতে পারে? প্রকাশ্যে টিআরপি তালিকা। কী দেখা গেল সেখানে? কে হল প্রথম, কেই বা পিছিয়ে গেল খানিকটা? রইল হিসেব।

গত সপ্তাহের মতো এই সপ্তাহেও প্রথম স্থান অধিকার করেছে সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রানি ভবানী'। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে 'পরশুরাম...', ও 'চিরসখা'। ওই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬.৭ ও ৬.৪। ভাবছেন তো, কোথায় গেল 'জগদ্ধাত্রী', 'পরিণীতা'?

চার নম্বরে জায়গা করেছে 'জগদ্ধাত্রী'। পঞ্চম স্থানে রাঙামতি তীরন্দাজ। প্রথম পাঁচে এই সপ্তাহে জায়গা হয়নি 'পরিণীতা'র। সে রয়েছে ষষ্ঠ স্থানে। অন্যদিকে কাজিয়া-তরজা সত্ত্বেও 'চিরদিনই...' জায়গা করে নিয়েছে সপ্তম স্থানে।

ডান্স বাংলা ডান্সের রেটিং এসেছে ৪.২। দিদি নম্বর ১-এর সানডে ধামাকা-র রেটিং ৪.৩। তবে টিআরপি বড়ই অদ্ভূত। এখানে কখন যে কী হয় তা বোঝা মুশকিল। আজ যে ফকির, কাল সে রাজা হবে না, কেই বা হলফ করে বলতে পারে? 
 


```