Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

টিআরপিতে প্রথম ‘ফুলকি’, কোথায় গেল ‘পরশুরাম-জগদ্ধাত্রী’? রইল চমকে দেওয়া মার্কশিট

মার্কশিট পৌঁছেছে দ্য ওয়ালের হাতে। দেখা যাচ্ছে প্রথম স্থানে জ্বলজ্বল করছে 'ফুলকি'। সে পেয়েছে ৬.৭ নম্বর। দাঁড়ান, 'পরশুরাম' ভক্তরা। মন খারাপের কোনও কারণ নেই।

 টিআরপিতে প্রথম ‘ফুলকি’, কোথায় গেল ‘পরশুরাম-জগদ্ধাত্রী’? রইল চমকে দেওয়া মার্কশিট

কে এগিয়ে টিআরপিতে?

শেষ আপডেট: 19 June 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: টিআরপিতে কখন যে কী হয়! আজ এ প্রথম হচ্ছে তো কাল জায়গা ছিনিয়ে নিচ্ছে অন্য কেউ। এই যেমন বিগত বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম স্থান ধরেই রেখেছিল 'পরশুরাম আজকের নায়ক'। সপ্তাহ ঘুরতেই কি অন্য চমক? প্রথম স্থান বজায় রাখল ধারাবাহিকটি? নাকি টিআরপি চার্টে উঠে এল অন্য কেউ?

মার্কশিট পৌঁছেছে দ্য ওয়ালের হাতে। দেখা যাচ্ছে প্রথম স্থানে জ্বলজ্বল করছে 'ফুলকি'। সে পেয়েছে ৬.৭ নম্বর। দাঁড়ান, 'পরশুরাম' ভক্তরা। মন খারাপের কোনও কারণ নেই। এই সপ্তাহেও ধারাবাহিকটি ওই একই নম্বর পেয়ে জায়গা করে নিয়েছে প্রথম স্থানেই। আর এর সঙ্গে সঙ্গেই বাংলা পেয়ে গিয়েছে যুগ্ম প্রথম স্থানাধিকারীকে।

অন্যদিকে দ্বিতীয় স্থানে এই সপ্তাহে রয়েছে 'জগদ্ধাত্রী'। গত সপ্তাহের থেকে পয়েন্ট ওয়ান নম্বর বেড়ে এই সপ্তাহে তার নম্বর দাঁড়িয়েছে ৬.৪-এ। অন্যদিকে একদা টপার 'পরিণীতা' এই সপ্তাহে রয়েছে নম্বর তিনে। সে পেয়েছে ৬.৩। গত সপ্তাহের থেকে পয়েন্ট ওয়ান কমেছে তার।

ভাবছেন তো, চতুর্থ স্থানে কে রয়েছে? জানিয়ে রাখা যাক, এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে 'রাঙামতী তীরন্দাজ'। শুরু থেকেই এই ধারাবাহিকটি বেশ ভালই পারফর্ম করে চলেছে। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে 'চিরসখা'। সে পেয়েছে ৫.৯। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৫.৪। টানটান প্লটে এক সপ্তাহে অনেকটাই নম্বর বাড়িয়ে ফেলেছে ধারাবাহিকটি তা বলাই যায়।

 এই সপ্তাহে প্রথম পাঁচে জায়গা পায়নি 'গৃহপ্রবেশ', 'কথা'র মতো ধারাবাহিক। তবে টিআরপি বড়ই অদ্ভুত, এখানে কখন যে কী ঘটে! আজ যে পিছিয়ে কাল সে জায়গা করবেন না প্রথম পাঁচে, কেই বা বলতে পারে? 
 


```