Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ধর্মীয় বিতর্কে জর্জরিত ‘হক’! সেন্সরের কাঁচি এড়িয়ে আরও ৪ দেশে মুক্তির পাচ্ছে ইমরান-ইয়ামির ছবি

ধর্মীয় বিতর্কে জড়ালেও শেষমেশ সেন্সর ছাড়পত্র পেল ইমরান হাসমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’। ভারতসহ ৪ দেশে একসঙ্গে মুক্তি পাবে ৭ নভেম্বর।

 

ধর্মীয় বিতর্কে জর্জরিত ‘হক’! সেন্সরের কাঁচি এড়িয়ে আরও ৪ দেশে মুক্তির পাচ্ছে ইমরান-ইয়ামির ছবি

ইমরান হাসমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 November 2025 00:24

দ্য ওয়াল ব্যুরো: মুক্তির দিন দু’য়েক আগে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল শাহ বানোর পরিবার। দাবি উঠেছিল, ইমরান হাসমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’ সিনেমা ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করতে পারে। এমনকি ছবির নির্মাতারা শাহ বানোর পরিবারের কাছ থেকে অনুমতিও নেননি বলে অভিযোগ করেন তাঁদের আইনজীবী তৌসিফ ওয়ারসি। সে কারণে ছবির মুক্তি স্থগিত রাখার আবেদন জানানো হয় ইন্দোর হাই কোর্টে।

তবে সমস্ত জটিলতার মাঝেও শেষ পর্যন্ত বাধা কাটল। জানা গিয়েছে, সেন্সর বোর্ডের তরফে ছবির কোনও দৃশ্য বা সংলাপে কাঁচি চালানো হয়নি। অর্থাৎ, আদালত মামলা গ্রহণ করলেও ‘হক’ মুক্তি পাচ্ছে আনকাট ভার্সনে।

আগামী ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। শুধু ভারতেই নয়, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ব্রিটেনেও একসঙ্গে মুক্তি পাবে ‘হক’।

ইয়ামি গৌতম এই ছবিতে অভিনয় করেছেন সাজিয়া বানোর চরিত্রে। অধিকারের জন্য লড়াই করা এক মুসলিম নারীর ভূমিকায়। অন্যদিকে তাঁর আইনজীবী আব্বাসের চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে। ইতিমধ্যেই ‘হক’-এর টিজার ও ট্রেলার ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। মুক্তির আগে আদালতের মামলা নিয়ে বিতর্ক ছড়ালেও শেষ পর্যন্ত সেন্সর ছাড়পত্রে সবুজ সংকেত মিলেছে ছবিটিকে।


```