Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মাত্র ৩২ বছর বয়সেই বলিউডের লাইমলাইট ছাড়েন এই অভিনেত্রী, এখন মেতে থাকেন আইপিএলে

বলিউডে যখন একের পর এক হিট ছবিতে অভিনয় করছেন ঐশ্বর্যা রাই, রানি মুখোপাধ্যায় এবং করিনা কাপুর, ঠিক তখনই রুপোলি পর্দায় এসে ধরা দেন এক নতুন মুখ।

মাত্র ৩২ বছর বয়সেই বলিউডের লাইমলাইট ছাড়েন এই অভিনেত্রী, এখন মেতে থাকেন আইপিএলে

কে বলুন তো?

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 May 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে যখন একের পর এক হিট ছবিতে অভিনয় করছেন ঐশ্বর্যা রাই, রানি মুখোপাধ্যায় এবং করিনা কাপুর, ঠিক তখনই রুপোলি পর্দায় এসে ধরা দেন এক নতুন মুখ। পাহাড়ি প্রেক্ষাপটে বড় হয়ে ওঠা সেই মেয়ের মিষ্টি হাসি দর্শকদের নজর কাড়ে প্রথম দেখাতেই। তিনি প্রীতি জিন্টা—বলিউডের অন্যতম পরিচিত মুখ। শুধু সৌন্দর্য বা অভিনয় দক্ষতা নয়, প্রীতির বড় পরিচয় তিনি সাহসী এবং স্পষ্টবাদী।

১৯৯৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘দিল সে’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন প্রীতি। এরপর ‘হিরো’, ‘কাল হো না হো’, ‘বীর-জারা’, ‘কোই মিল গয়া’-র মতো একাধিক হিট ছবিতে অভিনয় করেন তিনি। একসময় বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে নিজের জায়গা পাকা করে ফেলেন এই অভিনেত্রী।

তবে প্রীতির আসল পরিচয় মেলে ২০০১ সালে ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে। এই ছবির অর্থলগ্নি নিয়ে যখন ছোটা শাকিলের নাম সামনে আসে, তখন বেশির ভাগ তারকাই চুপ থাকেন। কিন্তু প্রীতি একা আদালতে গিয়ে সাক্ষ্য দেন। জানান, তাঁকে ৫০ লক্ষ টাকা চাঁদা চেয়ে ফোন করা হয়েছিল। তাঁর এই সাহসের জন্য তাঁকে ‘গডফ্রে ফিলিপস ব্রেভারি অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করা হয়।

পরিচালক কমল আমরোহির পুত্র শানদার আমরোহি প্রীতিকে নিজের মেয়ের মতো ভালবাসতেন। তিনি ঘোষণা করেন, মৃত্যুর পর তাঁর ৬০০ কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী হবেন প্রীতি জিন্টা। তবে অভিনেত্রী বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। যদিও পরে শানদার আমরোহির চিকিৎসার জন্য দেওয়া ২ কোটি টাকার ঋণ ফেরত পেতে আদালতের দ্বারস্থ হন তিনি।

১৯৭৫ সালের ৩১ জানুয়ারি হিমাচল প্রদেশে জন্ম প্রীতির। ইংরেজি অনার্স ও অপরাধ মনস্তত্ত্বে স্নাতকোত্তর করার পর তিনি মডেলিং শুরু করেন। তারপর বলিউডে সুযোগ মেলে তাঁর। ২০০৭ সালের পর ধীরে ধীরে সিনেমা থেকে দূরে সরে যান প্রীতি। তবে দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৪৭’ ছবিতে দেখা যাবে তাঁকে।


```