Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

‘ওঁর মতো জামাই পেয়ে ধন্য’, রাহুলের কোন গুণে মুগ্ধ সুনীল শেট্টি?

জামাই নয়, বরং নিজের অনুপ্রেরণা বলেই মনে করেন কেএল রাহুলকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বললেন সুনীল শেট্টি।

‘ওঁর মতো জামাই পেয়ে ধন্য’, রাহুলের কোন গুণে মুগ্ধ সুনীল শেট্টি?

কেএল রাহুল ও সুনীল শেট্টি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 July 2025 20:43

দ্য ওয়াল ব্যুরো: জামাই নয়, বরং নিজের অনুপ্রেরণা বলেই মনে করেন কেএল রাহুলকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বললেন সুনীল শেট্টি। বলিউড অভিনেতা প্রায়শই ভারতীয় ক্রিকেটার তথা তাঁর জামাই কেএল রাহুলের প্রশংসায় পঞ্চমুখ হন। মাঠে রাহুলের পারফরম্যান্স হোক বা জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি—সবকিছুতেই মুগ্ধ সুনীল।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল বলেন, “রাহুল আমার জন্য অনুপ্রেরণা। অনেকেই ভাবে আমি ওর শ্বশুর, তাই হয়তো ওকে প্রশংসা করি। কিন্তু তার অনেক আগেই আমি ওর ফ্যান ছিলাম। এখনও আছি।”

রাহুলের প্রিয় তিনটি গুণের কথা বলতে গিয়ে সুনীল জানান, “ছেলেটা ছোটবেলা থেকেই জানত, একদিন দেশের হয়ে খেলবে। সবার প্রতি ওর অসম্ভব শ্রদ্ধা। আর আছে আত্মবিশ্বাস। ও নিজেই বলে—আপনি আমাকে যে পজিশনে খেলান, আমি খেলব, কারণ আমি আমার দেশের হয়ে খেলছি। কঠোর পরিশ্রম করে, ও নিজের জায়গা করে নিয়েছে।”

সুনীল আরও বলেন, “আমার মা সবসময় বলতেন, মেয়েকে এমন একজনকে বিয়ে করতে হবে, যে তাকে তার বাবা-মায়ের থেকেও বেশি ভালোবাসবে। আথিয়ার জন্য সেই মানুষটা রাহুল। আমি ওকে বলি, তুই সত্যিই ভাগ্যবতী। রাহুলের মতো ছেলে পেয়ে আমরাও ধন্য।”

২০১৯ সাল থেকে ডেট করছিলেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। ২০২১ সালে তাঁরা সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন। আর ২০২৩ সালের ২৩ জানুয়ারি, ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। চলতি বছরের মার্চে তাঁদের কন্যাসন্তান ইভারাহর জন্ম হয়।

এদিকে, কাজের দিক থেকেও ব্যস্ত সুনীল। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘হান্টার ২’ ওয়েব সিরিজে। প্রিন্স ধীমান ও অলোক বাত্রা পরিচালিত এই সিরিজে আরও রয়েছেন জ্যাকি শ্রফ, অনুশা দান্ডেকর ও বরখা বিস্ত। সিরিজটি স্ট্রিমিং হচ্ছে এমএক্স প্লেয়ারে।


```