Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ে আমিরের বাড়িতে আইপিএস অফিসাররা! কী হয়েছে? খোলসা করল অভিনেতার টিম

আমির খানের বাড়িতে আইপিএস অফিসারদের ভিজিট! কী জানালেন অভিনেতার টিম?

 

মুম্বইয়ে আমিরের বাড়িতে আইপিএস অফিসাররা! কী হয়েছে? খোলসা করল অভিনেতার টিম

আমির খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 July 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ মুম্বইয়ের বান্দ্রায় আমির খানের বাড়ির সামনে চোখে পড়ল পুলিশের ব্যস্ত আনাগোনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একের পর এক আইপিএস অফিসারকে নিয়ে একটি বাস বেরিয়ে যাচ্ছে আমিরের বিল্ডিং থেকে। সঙ্গে তিনটি পুলিশ গাড়িও।

স্বাভাবিকভাবেই মুহূর্তে শুরু হয়ে যায় জল্পনা—তাহলে কি কোনও তদন্ত চলছে? কিছু ঘটেছে অভিনেতার বাড়িতে?

তবে সে সব সন্দেহে জল ঢেলে, পিটিআই-কে এক সরকারি আধিকারিক জানান, বিষয়টি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। জানা গেছে, আইপিএস প্রশিক্ষণার্থীদের একটি ব্যাচ আমির খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। আমিরও তাঁদের নিজের বাড়িতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।

অভিনেতার টিম জানিয়েছে, “১৯৯৯ সালে ‘সরফরোশ’ ছবিতে এক সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ের পর থেকেই বহু আইপিএস অফিসারের প্রেরণা হয়ে উঠেছেন আমির খান। সেই থেকেই একাধিক ব্যাচ তাঁর সঙ্গে দেখা করতে চান।”

এদিনও তারই ধারাবাহিকতা। শুধু ছবি নয়, বাস্তব জীবনেও পুলিশ প্রশাসনের সঙ্গে আমিরের বন্ধুত্ব যে দৃঢ়, তা আরও একবার প্রমাণ হল। এদিকে কাজের দিক থেকেও চর্চায় আছেন আমির। সদ্য মুক্তি পেয়েছে ‘সিতারে জমিন পর’—যেখানে এক বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন জেনেলিয়া ডি’সুজা ও একঝাঁক নতুন মুখ।

এছাড়াও, রজনীকান্তের সঙ্গে ‘কুলি’ ছবিতে দেখা যাবে তাঁকে, যেখানে তিনি ‘দহা’ নামে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এই ছবি পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ। রয়েছেন নাগার্জুনা, শ্রুতি হাসান ও সত্যরাজও।

অন্যদিকে, ‘লাহোর ১৯৪৭’ নামে একটি ছবির প্রযোজক হিসেবেও ফিরছেন আমির। মুখ্য ভূমিকায় রয়েছেন সানি দেওল ও প্রীতি জিন্টা। পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী। ছবিটি আমির খান প্রোডাকশন ব্যানারে তৈরি হচ্ছে।


```