Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ধনশ্রীর বর চুরি করেছ! কমেন্ট দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন মাহভাশ

যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশের ঘনিষ্ঠতা নিয়ে চলছে তুমুল আলোচনা। ইনস্টাগ্রামে ‘চুরি’ মন্তব্যে সরাসরি জবাব দিলেন মাহভাশ। কী বললেন তিনি?

 

ধনশ্রীর বর চুরি করেছ! কমেন্ট দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন মাহভাশ

আরজে মাহভাশ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 July 2025 16:44

দ্য ওয়াল ব্যুুরো: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশের ‘সম্পর্ক’ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে চর্চা। চাহালের সঙ্গে স্ত্রী ধনশ্রী বর্মার ডিভোর্সের গুঞ্জন প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় উঠে এসেছেন মাহভাশ। একাধিক বার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। অনেকেই মনে করছেন, ধনশ্রী ও চাহালের সম্পর্ক ভাঙার নেপথ্যে রয়েছেন মাহভাশ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ও লম্বা নোট শেয়ার করেন মাহভাশ। তাতে 'প্রতারণা' শব্দটি ঘিরেই বিস্তৃত বক্তব্য রাখেন তিনি। ভিডিওটিতে শোনা যায়—"কোন কোন কাজ প্রতারণা?" ক্যাপশনে মাহভাশ লেখেন, “সম্পর্কে থেকেও প্রতারণা করাটা একটা অপরাধ। এর ফল এদের একদিন না একদিন ভোগ করতেই হয়। এদের নিজের মতো ছেড়ে দাও। এরা একসময় নিজেরাই ভেঙে পড়বে।”

তাঁর পোস্টের নীচে একজন মন্তব্য করেন, “কারও স্বামী চুরি করাও কি প্রতারণা নয়?” সেই প্রশ্নের জবাবও দেন মাহভাশ। স্পষ্ট ভাষায় লেখেন, “আমি যেহেতু চুরি করিনি, তাই বলতে পারব না। তবে হ্যাঁ, কারও স্বামী চুরি করা চিটিংয়ের মধ্যেই পড়ে।”Taking to her Instagram Stories, Mahvash shared the comment.

চাহাল ২০২০ সালে বিয়ে করেছিলেন ডাক্তার ও নৃত্যশিল্পী ধনশ্রী বর্মাকে। ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। যদিও বিচ্ছেদের প্রকৃত কারণ এখনও প্রকাশ্যে আসেনি, তবে মাহভাশ ও চাহালের ঘনিষ্ঠতা ঘিরে কটাক্ষের মুখে পড়ছেন এই আরজে। নিজের মত জানিয়ে মাহভাশ আরও লেখেন, “ক্ষমা করব না! দ্বিতীয় সুযোগ মানেই আবার একই কষ্ট। আমি আমার আগের সম্পর্ক থেকে শিখেছি—একবার যে আঘাত করেছে, তাকে দ্বিতীয়বার সুযোগ দিও না।”

চাহাল-মাহভাশের সম্পর্ক আদৌ গাঢ় হচ্ছে, না কি এসব নিছক গুজব—সে উত্তর হয়তো সময়ই দেবে। তবে এই মুহূর্তে তাঁদের ঘিরে চলা বিতর্ক যে থামার নয়, তা স্পষ্ট।


```