Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

সোনার কমোডে সেলফি! বচ্চনবাড়ির বাথরুমে ঢুকে এ কী কাণ্ড ঘটান বিজয়?

অমিতাভের পরিবারের বাথরুম সোনায় মোড়া? অভিনেতা বিজয় ভার্মার অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। বচ্চন পরিবারের অতিথি হয়ে সেখানে গিয়ে তিনি ঢুকে পড়েছিলেন শৌচালয়ে—আর সেখানেই নজর কাড়ে সোনালি রঙের কমোড।

সোনার কমোডে সেলফি! বচ্চনবাড়ির বাথরুমে ঢুকে এ কী কাণ্ড ঘটান বিজয়?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 January 2026 17:20

দ্য ওয়াল ব্যুরো: তারকাদের বাড়ির অন্দরসজ্জা বরাবরই অনুরাগীদের কৌতূহলের বিষয়। তবে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়ির শৌচালয়ের ছবি যে একদিন এমনভাবে ভাইরাল হয়ে যাবে তা হয়তো কেউ ভাবেননি। বহু বছর আগে জলসায় (Jalsa) কাটানো এক অদ্ভুত মুহূর্ত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা বিজয় ভার্মা (Vijay Varma)।

অমিতাভের পরিবারের বাথরুম সোনায় মোড়া? অভিনেতা বিজয় ভার্মার অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। বচ্চন পরিবারের অতিথি হয়ে সেখানে গিয়ে তিনি ঢুকে পড়েছিলেন শৌচালয়ে—আর সেখানেই নজর কাড়ে সোনালি রঙের কমোড।

চমকে গিয়ে মুহূর্তে তা ফ্রেমবন্দি করতেও দ্বিধা করেননি বিজয়। শৌচালয়েরসেই সোনালি কমোডের সঙ্গে একটি সেলফি তুলে ফেলেন তিনি। অনেক বছর পরে সেই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ও হাসির রোল পড়ে যায়। অনেকেই ভাবতে শুরু করেন, এত গোপন ছবি কীভাবে ক্যামেরাবন্দি হল?

এর উত্তর অবশ্য সময়ের গভীরে লুকিয়ে। এই ছবির বয়স প্রায় এক দশক। ২০১৬ সালে সুজিত সরকার পরিচালিত ‘পিঙ্ক’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছিলেন বিজয় ভার্মা। সেই ছবির সূত্র ধরেই প্রথমবার বচ্চনদের বাড়িতে যাওয়ার সুযোগ পান তিনি। সেই সময়েই জলসার শৌচালয়ে ঢুকে তোলা হয় এই ব্যতিক্রমী সেলফি।

সোশ্যাল মিডিয়ায় ‘থ্রোব্যাক ২০১৬’ ট্রেন্ডে অংশ নিয়ে সেই ছবি শেয়ার করেন বিজয়। সঙ্গে লেখেন, ২০১৬ সাল তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে বছরই তিনি ‘পিঙ্ক’-এর মতো ছবিতে বিগ বি ও পরিচালক সুজিত সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পান। একই সময়ে তাঁর দেখা হয়েছিল শচীন তেন্ডুলকরের সঙ্গেও। আর এই সব স্মৃতির তালিকায় যুক্ত হয়েছিল বচ্চনজির বাড়ির সোনালি টয়লেটের সঙ্গে তোলা সেই সেলফি।

বিজয়ের এই হালকা রসিক মন্তব্যে ভরা পোস্ট দেখেই অনুরাগীদের পেটে খিল ধরে যায়। বহুদিন আগের একটি মুহূর্তকে নতুন করে ভাগ করে নিয়ে ফের একবার আলোচনায় উঠে এলেন অভিনেতা—আর সঙ্গে সঙ্গে আলোয় এল অমিতাভ বচ্চনের জলসার বিলাসবহুল অন্দরমহলের এক অজানা অধ্যায়।


```