Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘ভেবেছিলাম ভুলেই গিয়েছে’, ১৩ বছর পরেও এত ভালবাসা পেয়ে আবেগঘন জেনেলিয়া

জেনেলিয়ার কথায়, “গত দশ বছরে খুব বেশি কাজ করিনি। মাঝে মাঝে বন্ধুদের জন্য কোনও গানে বা ওটিটির দু-তিনটে ছবিতে কাজ করেছি। ভাবতাম, মানুষ হয়তো আমায় ভুলেই গেছে। তাই এখন যখন শুনি, দর্শক আমায় আরও দেখতে চান—এটা যেন সবচেয়ে বড় প্রশংসা।”

‘ভেবেছিলাম ভুলেই গিয়েছে’, ১৩ বছর পরেও এত ভালবাসা পেয়ে আবেগঘন জেনেলিয়া

জেনেলিয়া ডি'সুজা

শেষ আপডেট: 13 July 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ফিরে এলেন জেনেলিয়া দেশমুখ, আর ফিরেই বাজিমাত। ১৩ বছর পর তাঁর হিন্দি ছবিতে প্রত্যাবর্তন হয়েছে ‘সিতারে জমিন পর’-এর মাধ্যমে। শুধু বক্স অফিস নয়, মানুষের মনেও দাগ কেটেছে ছবির গল্প আর জেনেলিয়ার অভিনয়। আর এই ফেরা যেন অভিনেত্রীর কাছেও এক নতুন শুরু।

জেনেলিয়ার কথায়, “গত দশ বছরে খুব বেশি কাজ করিনি। মাঝে মাঝে বন্ধুদের জন্য কোনও গানে বা ওটিটির দু-তিনটে ছবিতে কাজ করেছি। ভাবতাম, মানুষ হয়তো আমায় ভুলেই গেছে। তাই এখন যখন শুনি, দর্শক আমায় আরও দেখতে চান—এটা যেন সবচেয়ে বড় প্রশংসা।”

ছবিতে জেনেলিয়ার সহ-অভিনেতা ছিলেন আমির খান। জানা গেছে, আমিরই প্রথম চেয়েছিলেন জেনেলিয়াকে এই ছবিতে কাস্ট করতে। একদিন রীতেশ দেশমুখের সঙ্গে আলাপচারিতায় আমির জানতে চান, জেনেলিয়া এখনও কাজ করছেন কিনা। রীতেশ ইতিবাচক উত্তর দেন, আর তাতেই আমির তাঁকে পরিচালক আর এস প্রসন্ন-র সঙ্গে দেখা করতে বলেন। জেনেলিয়া অডিশন দেন এবং পেয়ে যান ছবির গুরুত্বপূর্ণ চরিত্রটি।

“হ্যাঁ, ২০ বছর পর অডিশন দেওয়া অদ্ভুত লাগতে পারে। কিন্তু এতে আমার সমস্যা নেই। সেই কারণেই আমি খুবই উত্তেজিত ছিলাম,” বলেন জেনেলিয়া।

ছবির গল্পে একদল বিশেষভাবে সক্ষম প্রাপ্তবয়স্কদের বাস্কেটবল টুর্নামেন্টে প্রস্তুতির কাহিনি তুলে ধরা হয়েছে। আমির খান একজন কোচের ভূমিকায়। জেনেলিয়া অভিনয় করেছেন তাঁর স্ত্রীর চরিত্রে, এক সংবেদনশীল, বাস্তববাদী নারীর ভূমিকায়, যিনি স্বামীর বদল আনার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

‘সিতারে জমিন পর’-এর সাফল্য নিয়ে জেনেলিয়া বলেন, “আমি চাইতাম এটা যেন ওদের (বিশেষভাবে সক্ষম চরিত্রদের) জন্য ব্লকবাস্টার হয়। আর সেটা হয়েছে বলেই আমি খুশি। ভাল ছবি বানালে মানুষ দেখবেই।”

সম্প্রতি তিনি ঘোষণা করেছেন তাঁর পরবর্তী ছবির কথাও।  যেখানে তাঁর বিপরীতে থাকবেন ইমরান হাসমি। বলাই বাহুল্য, এই নতুন অধ্যায়ে জেনেলিয়া ডি'সুজা ফের দর্শকের মনের কেন্দ্রে উঠে এসেছেন।


```