Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

বাঙালির ফ্রেমে বলিউড ছবি , ‘ভুলভুলাইয়া ৩’র পর টিনসেল টাউনে আবার টলিকন্যা

এই ছবিতে প্রান্তিকার সঙ্গে দেখা যাবে রিষভ রাজ চাড্ডা ও আকাশ মাখিজা। দু’জনেই বর্তমানে ওটিটি এবং বড়পর্দায় পরিচিত মুখ। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জয় সেনগুপ্ত। নতুন ছবির অভিজ্ঞতা নিয়ে প্রান্তিকা জানাচ্ছেন, হিন্দি ছবিতে কাজ করার আলাদা অনুভূতি রয়েছে

বাঙালির ফ্রেমে বলিউড ছবি , ‘ভুলভুলাইয়া ৩’র পর টিনসেল টাউনে আবার টলিকন্যা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 January 2026 15:00

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই বলিউডে নিজের জায়গা আরও পোক্ত করতে চলেছেন অভিনেত্রী প্রান্তিকা দাস। ‘ভুলভুলাইয়া ৩’-র পর ফের হিন্দি ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিতে কার্তিক আরিয়ানের সামান্য কিছু দৃশ্যে অভিনয় করলেও, দর্শকের নজর এড়ায়নি প্রান্তিকার পর্দায় উজ্জ্বল উপস্থিতি। সেই সূত্র ধরেই এবার তাঁর কেরিয়ারে শুরু হচ্ছে একেবারে নতুন অধ্যায়। পরিচালনায় বাংলার ছেলে গৌরব দত্ত। প্রায় দুই দশকের অভিজ্ঞতা তাঁর। বিজ্ঞাপন জগত থেকে শুরু করে সিরিজ, একাধিক ক্ষেত্রে ফেলেছেন বিশেষ ছাপ, এবার তাঁর ফ্রেমেই তৈরি ‘জোর’ জল্পনায়। এই ছবির হাত ধরেই তাঁর বলিউড সফর শুরু।

একই ছবিতে নজর কাড়বেন প্রান্তিকাও। আর পার্শ্বচরিত্রে সীমাবদ্ধ নন প্রান্তিকা। নতুন ছবিতে তাঁকে দেখা যাবে সরাসরি কেন্দ্রীয় চরিত্রে। ছবির নাম ‘জোর’। তিন বন্ধুর গল্পকে কেন্দ্র করে তৈরি এই ছবি হরর-কমেডি জ্যঁরের । ভয় আর হাসির মিশেলে এগোনো গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রান্তিকা। ছবির গল্প এগোয় জিতু, গুড্ডু এবং সরস্বতী—এই তিন বন্ধুর জীবনের নানা অদ্ভুত অভিজ্ঞতা, মজার কাণ্ডকারখানা এবং ভয়ের মুহূর্তকে কেন্দ্র করে। সরস্বতী চরিত্রেই দেখা যাবে প্রান্তিকাকে।

এই ছবিতে প্রান্তিকার সঙ্গে দেখা যাবে রিষভ রাজ চাড্ডা ও আকাশ মাখিজা। দু’জনেই বর্তমানে ওটিটি এবং বড়পর্দায় পরিচিত মুখ। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জয় সেনগুপ্ত। নতুন ছবির অভিজ্ঞতা নিয়ে প্রান্তিকা জানাচ্ছেন, হিন্দি ছবিতে কাজ করার আলাদা অনুভূতি রয়েছে। তাঁর মতে, বলিউডের মাধ্যমে দেশের নানা প্রান্তের দর্শকের কাছে পৌঁছনোর সুযোগ মেলে। ‘জোর’ তাঁর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি ছবি। কারণ, সরস্বতী চরিত্রটি মোটেও সহজ নয়। এই চরিত্র ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। নিজের স্বপ্নপূরণে সে যেকোনও সীমা ছুঁতে রাজি। সে জানে সে সুন্দরী এবং প্রয়োজন পড়লে নিজের এই সৌন্দর্যকেও ব্যবহার করতে পিছপা হয় না। চরিত্রের এই ধূসর দিকই তাঁকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে জানিয়েছেন প্রান্তিকা।

উল্লেখ্য, গত বছর প্রান্তিকা অভিনয় করেছিলেন বাংলা ছবি ‘ভর্গ’-তে। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সৌরভ দাস। নতুন বছর শুরু হচ্ছে হিন্দি ছবি দিয়েই। পাশাপাশি একটি ওড়িয়া ছবির শুটিংও চলছে তাঁর। আরও কয়েকটি নতুন কাজ নিয়ে কথাবার্তা চলছে বলেও জানা যাচ্ছে।

জম্বিদের ঘিরে তৈরি হরর-কমেডি ছবি ‘জোর’ মুক্তি পাচ্ছে আগামী ১৬ জানুয়ারি। প্রযোজনায় কেএসসি প্রোডাকশন। সব মিলিয়ে, ‘জোর’ প্রান্তিকার কেরিয়ারে যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে, তা বলাই বাহুল্য। এই ছবির বক্স অফিস ফলই ঠিক করে দেবে বলিউডে গৌরব-প্রান্তিকার যাত্রাপথ কতটা দীর্ঘ হতে চলেছে।


```