Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন?

Koel Mallick Assets: অভিনেত্রী থেকে সাংসদ, সামনে এলো কোয়েলের বিপুল পরিমাণ সম্পত্তির খতিয়ান

স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন নিসপাল। তাঁর নামে রয়েছে একটি গাড়ি এবং বরানগরে একটি বাড়ি-জমি, যার বর্তমান বাজারদর প্রায় এক কোটির কাছাকাছি। 

Koel Mallick Assets: অভিনেত্রী থেকে সাংসদ, সামনে এলো কোয়েলের বিপুল পরিমাণ সম্পত্তির খতিয়ান

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 10 April 2026 12:19

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভার নতুন সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। স্বামী ও সন্তানকে পাশে নিয়ে সংসদের অন্দরে তাঁর উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনই আলোচনায় এসেছে তাঁর সম্পত্তির পরিমাণও। রাজনৈতিক ময়দানে তাঁর প্রবেশ যে যথেষ্ট সচেতন সিদ্ধান্ত— সে ইঙ্গিত মিলেছে তাঁর বক্তব্যেই। মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই এই নতুন পথচলা বলে জানিয়েছেন তিনি।

এই প্রেক্ষিতেই সামনে এসেছে তাঁর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা, যেখানে ধরা পড়েছে তাঁর ও তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিং রানের বিস্তর সম্পদের হিসেব। টলিউডের অন্যতম সফল নায়িকা হিসেবে কোয়েলের আয়-ব্যয়ের পরিধি যে অনেকটাই বিস্তৃত, তা এই নথি থেকেই স্পষ্ট।

গয়নার প্রতি কোয়েলের ঝোঁক নতুন নয়। তাঁর সংগ্রহে রয়েছে এক কেজিরও বেশি সোনা (প্রায় ১১২৬ গ্রাম), যার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকার ঘরে। এর পাশাপাশি রয়েছে বিলাসবহুল একটি দামি হাতঘড়ি (Rolex)। তবে শুধু অলঙ্কারেই থেমে নেই তাঁর সম্পদ— শেয়ার বাজারেও (৯.১৪ কোটি টাকা) রয়েছে বড়সড় বিনিয়োগ। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তাঁর বিনিয়োগের পরিমাণ মিলিয়ে দাঁড়িয়েছে বহু কোটিতে। মিউচুয়াল ফান্ড ও ব্যাংক জমা যুক্ত করলে মোট অস্থাবর সম্পত্তির অঙ্ক আরও বেড়ে যায়। সব মিলিয়ে তাঁর আর্থিক সামর্থ্য প্রায় ১৬.৭  কোটি টাকা। তবুও আশ্চর্যজনকভাবে, তাঁর নিজের নামে কোনও গাড়ি বা স্থাবর সম্পত্তি নেই।

অন্যদিকে, সম্পদের নিরিখে স্ত্রীকে টেক্কা দিয়েছেন নিসপাল সিং রানে। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২০ কোটিরও বেশি। এর বড় অংশই এসেছে তাঁর প্রযোজনা সংস্থার শেয়ার থেকে, যার বাজারমূল্য বিপুল।

স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও এগিয়ে রয়েছেন নিসপাল। তাঁর নামে রয়েছে একটি গাড়ি এবং বরানগরে একটি বাড়ি-জমি, যার বর্তমান বাজারদর প্রায় এক কোটির কাছাকাছি। অন্যদিকে, কোয়েল বর্তমানে যে বালিগঞ্জের ফ্ল্যাটে থাকেন, সেটির মালিকানায় তাঁর নাম নেই বলেই জানা যাচ্ছে হলফনামা থেকে।

অভিনয় জগতে দীর্ঘদিনের সাফল্যের পর রাজনীতিতে পা রাখা কোয়েল মল্লিকের এই নতুন অধ্যায় যতটা আলোচিত, ততটাই আলোচনায় তাঁর আর্থিক অবস্থান। ব্যক্তিগত জীবনের আড়ালে থাকা এই তথ্য সামনে আসতেই, স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে তাঁর অনুরাগী থেকে সাধারণ মানুষের মধ্যে।


```