Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?'হিম্মত থাকলে সামনে আসুন, বার্নল নয় আপনাদের আইসক্রিম দেব', কমিশন ও বিরোধীদের তুলোধনা মমতার!

‘আমরা এক পরিবার’, রাহুলের মৃত্যুর পর ঐক্যবদ্ধ টলিপাড়া, কৃতজ্ঞতা জানালেন প্রিয়াঙ্কা

সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে প্রিয়াঙ্কা প্রথমেই ধন্যবাদ জানিয়েছেন ইন্ডাস্ট্রির সকলকে। তাঁর কথায়, এই কঠিন সময়ে যেভাবে গোটা চলচ্চিত্র পরিবার একসঙ্গে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে বিরল।

‘আমরা এক পরিবার’, রাহুলের মৃত্যুর পর ঐক্যবদ্ধ টলিপাড়া, কৃতজ্ঞতা জানালেন প্রিয়াঙ্কা

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 9 April 2026 18:23

দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা। এই মৃত্যু শুধু এক জন অভিনেতাকে হারানোর বেদনা নয়, বরং ইন্ডাস্ট্রির অন্দরমহলে (Tollywood Industry) বহু না-বলা প্রশ্নকে সামনে এনে দিয়েছে। গত কয়েকদিনে সেই প্রশ্নগুলিই যেন একসূত্রে বেঁধে ফেলেছে টলিপাড়াকে। প্রতিবাদ, বৈঠক, আইনি পদক্ষেপ, সবকিছুর মাঝেও এতদিন নীরবই ছিলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। অবশেষে বৃহস্পতিবার সেই নীরবতা ভাঙলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে প্রিয়াঙ্কা প্রথমেই ধন্যবাদ জানিয়েছেন ইন্ডাস্ট্রির সকলকে। তাঁর কথায়, এই কঠিন সময়ে যেভাবে গোটা চলচ্চিত্র পরিবার একসঙ্গে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে বিরল। বিশেষ করে ৭ তারিখের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, সেদিন যেন সকলেই এক সুরে নিজেদের মেলাতে পেরেছিলেন। একই ভাবনা, একই অনুভূতি আর অফুরন্ত ভালবাসায়।

প্রিয়াঙ্কা স্পষ্ট করে দেন, এই লড়াইয়ে কোনও বিভাজন নেই, নেই কোনও রাজনৈতিক রং বা ব্যক্তিগত স্বার্থ। তাঁর ভাষায়, “আমরা একটি পরিবার”—আর সেই পরিবারের এক সদস্যের প্রতি ভালবাসা ও দায়বদ্ধতা থেকেই এই ঐক্যবদ্ধ অবস্থান।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)-কে ঘিরে স্মৃতিচারণও উঠে এসেছে তাঁর লেখায়। কেউ তাঁকে অভিনেতা হিসেবে চিনেছেন, কেউ অরুণোদয় নামে, আবার কেউ ভালবেসেছেন তাঁর লেখক সত্ত্বাকে। এই এক মৃত্যুই যেন সবাইকে একই সুতোয় বেঁধে দিয়েছে—এমনটাই মনে করেন প্রিয়াঙ্কা।

তবে শুধুই শোক নয়, এই ঘটনার মধ্যে তিনি দেখছেন পরিবর্তনের সম্ভাবনাও। তাঁর বার্তা স্পষ্ট—রাহুলের এই অকাল মৃত্যু যেন নিছক একটি দুঃখজনক স্মৃতি হয়ে না থাকে, বরং তা যেন ভবিষ্যতের জন্য এক নতুন দিশা দেখায়। এমন এক ইন্ডাস্ট্রি গড়ে তোলার কথা বলেছেন তিনি, যেখানে কোনও শিল্পী বা টেকনিশিয়ানকে মৃত্যুর পর নিজের সম্মান রক্ষার জন্য লড়াই করতে না হয়।

সব মিলিয়ে, ব্যক্তিগত শোকের মধ্যেও প্রিয়াঙ্কার এই বার্তা যেন গোটা ইন্ডাস্ট্রির জন্য এক আবেগঘন আবেদন—ঐক্যবদ্ধ থাকার, প্রশ্ন তোলার এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখে দেওয়ার।


```