Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কেন বয়কট ম্যাজিক মোমেন্টস? কারণ জানিয়ে সবটা খোলসা করল আর্টিস্ট ফোরাম

বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কোনওভাবেই হঠকারী বা আবেগপ্রসূত নয়। বরং একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না পাওয়ার ফলেই সম্মিলিতভাবে এই অবস্থান নিতে বাধ্য হয়েছেন তারা। 

কেন বয়কট ম্যাজিক মোমেন্টস? কারণ জানিয়ে সবটা খোলসা করল আর্টিস্ট ফোরাম

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 9 April 2026 14:33

দ্য ওয়াল ব্যুরো: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee News) মৃত্যুকে ঘিরে টলিপাড়ায় যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তার জেরে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার বিরুদ্ধে নেওয়া বয়কটের সিদ্ধান্ত কেন, এবার তা আরও স্পষ্ট করল আর্টিস্ট ফোরাম। কেন এমন কড়া পদক্ষেপ? সেই জল্পনা ও বিভ্রান্তির মাঝেই এবার বিস্তারিত ব্যাখ্যা সামনে আনল আর্টিস্ট ফোরাম (Artists Forum)।

বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কোনওভাবেই হঠকারী বা আবেগপ্রসূত নয়। বরং একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না পাওয়ার ফলেই সম্মিলিতভাবে এই অবস্থান নিতে বাধ্য হয়েছেন তারা। ফোরামের বক্তব্য, বিগত কয়েকদিন ধরে ইন্ডাস্ট্রির নেওয়া পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, আর সেই বিভ্রান্তি দূর করাই তাঁদের দায়িত্ব।

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে কিছু জরুরি প্রশ্ন তুলে একটি চিঠি পাঠানো হয়েছিল ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার কাছে। তাদের প্রত্যাশা ছিল, প্রয়াত সহকর্মীর প্রতি সম্মান জানিয়ে সংস্থাটি তদন্তে সহযোগিতা করবে এবং প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর দেবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও সেই প্রত্যাশা পূরণ হয়নি।

ফোরামের দাবি, প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, তারা শুধুমাত্র আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যোগাযোগ রাখতে ইচ্ছুক। এই অবস্থায় নিজেদের অসহায় মনে করে ইন্ডাস্ট্রির শিল্পীরা একজোট হয়ে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সূত্রেই এফআইআর দায়ের এবং পরবর্তী কঠোর অবস্থান গ্রহণ।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)-এর মৃত্যু যে শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং গোটা ইন্ডাস্ট্রির জন্য গভীর আঘাত। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানার অধিকার সকলের রয়েছে বলেই মনে করে ফোরাম।

আর্টিস্ট ফোরাম

সব মিলিয়ে, আর্টিস্ট ফোরামের এই ব্যাখ্যা স্পষ্ট করে দিল—ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে নেওয়া বয়কট কোনও আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের ক্ষোভ, অভিনেতার মৃত্যু ঘিরে ধোঁয়াশা এবং সহযোগিতার অভাবের ফল। এখন নজর, এই টানাপোড়েন শেষমেশ কোন পথে গড়ায় এবং তদন্তে নতুন কী তথ্য সামনে আসে।


```