Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সানডে দর্শন থেকে জলসার অন্দরমহল, প্রতিবেশীর স্বপ্নপূরণে অমিতাভ

তরুণের নাম নির্মিত যশরানি। গুজরাটি এই পরিবার বহুদিন ধরেই বচ্চনদের প্রতিবেশী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নির্মিত একটি ভিডিও পোস্ট করে জানান, তিনি সেই প্রতিবেশী যাকে প্রায়ই সানডে দর্শনের ফুটেজে দেখা যায়।

সানডে দর্শন থেকে জলসার অন্দরমহল, প্রতিবেশীর স্বপ্নপূরণে অমিতাভ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 11 February 2026 14:32

দ্য ওয়াল ব্যুরো: রবিবার মানেই ‘বচ্চন দর্শন’, জলসার (Amitabh Bachchan House Jalsa) সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সেই ভিডিওগুলিতে বহুদিন ধরেই নজরে পড়ছিলেন পাশের একটি বাড়ির বারান্দা থেকে উঁকি মারা এক তরুণ। কখনও একা, কখনও পরিবারের সঙ্গে। অবশেষে সেই তরুণের স্বপ্নই যেন দরজা খুলে দিল জলসা।

তরুণের নাম নির্মিত যশরানি। গুজরাটি এই পরিবার বহুদিন ধরেই বচ্চনদের প্রতিবেশী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নির্মিত একটি ভিডিও পোস্ট করে জানান, তিনি সেই প্রতিবেশী যাকে প্রায়ই সানডে দর্শনের ফুটেজে দেখা যায়। সুযোগ পেলে একবার অমিতাভের সঙ্গে দেখা করতে চান, এমন আবেদনও করেছিলেন তিনি। ভাইরাল হয় সেই বার্তা, আর তা পৌঁছে যায় স্বয়ং বিগ বি-র কাছেই।

৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল পাঁচটা, নির্মিতকে ডাকা হয় ‘জলসা’-র ভিতরে। সামনে থেকে দেখেন রবিবারের সেই বিখ্যাত দর্শন পর্ব। ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষ করে অমিতাভ সময় দেন তাঁর প্রতিবেশীকেও। আবেগে নির্মিত পা ছুঁতে গেলে তাঁকে বাধা দেন অভিনেতা। বদলে হাসিমুখে ছবি তোলেন, কথা বলেন, আর উপহার হিসেবে দেন নিজের অটোগ্রাফ-সহ একটি ছবি এবং প্রিন্টেড টি-শার্ট।

সেই মুহূর্তের ছবি ও অভিজ্ঞতা শেয়ার করে নিয়ে নির্মিত লিখেছেন, এ ছিল তাঁর বহুদিনের স্বপ্নপূরণ। এখন তাঁর ঘরে সাজানো রয়েছে অমিতাভের স্বাক্ষর করা ছবি, স্মৃতির বিশেষ চিহ্ন হিসেবে।

কাজের দিক থেকে অমিতাভ বচ্চনকে শেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮’ ছবিতে। প্রথম পর্বে প্রশংসা কুড়িয়েছে বলিউড শাহেনশাহ। জানা যাচ্ছে, খুব শিগগিরই দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে। পাশাপাশি জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজন নিয়েও ব্যস্ত থাকবেন তিনি। তারকাখ্যাতির আড়ালেও প্রতিবেশীর স্বপ্ন পূরণে এগিয়ে আসা, এই সহজ মানবিক দিকই আবারও নতুন করে মন জিতল অমিতাভ-অনুরাগীদের।
 


```