Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

পুজোয় একসঙ্গে চারটি ছবি রিলিজ! শাশ্বত বললেন, ‘যদি টাকা নষ্ট করতে চান, করুক!’

মুম্বইতে যাতায়াত বাড়ছে দিন দিন। দ্বিতীয় দক্ষিণী ছবির শুটিং সেরে কিছুদিন আগে উড়ে গিয়েছিলেন জর্জিয়াতেও। কান পাতলেই শোনা যায়, শাশ্বত চট্টোপাধ্যায় নাকি এখন একেবারে ‘গ্লোবাল বাঙালি’। 

পুজোয় একসঙ্গে চারটি ছবি রিলিজ! শাশ্বত বললেন, ‘যদি টাকা নষ্ট করতে চান, করুক!’

শাশ্বত

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 19 September 2025 13:38

শুভঙ্কর চক্রবর্তী

মুম্বইতে যাতায়াত বাড়ছে দিন দিন। দ্বিতীয় দক্ষিণী ছবির শুটিং সেরে কিছুদিন আগে উড়ে গিয়েছিলেন জর্জিয়াতেও। কান পাতলেই শোনা যায়, শাশ্বত চট্টোপাধ্যায় নাকি এখন একেবারে ‘গ্লোবাল বাঙালি’। অথচ কথার ফাঁকেই বোঝা যায়, তাঁর আসল ঠিকানা গল্ফগ্রিনের ফ্ল্যাটে, স্ত্রী-কন্যার সঙ্গে শান্ত সংসারে। আলো-ঝলমলের মুম্বইয়ে ঘাঁটি গড়ার ইচ্ছে নেই তাঁর, কারণ শান্তি মানেই তাঁর কাছে নিজের শহর।

আড্ডায় অকপট শাশ্বত, যেমন রসিক তেমনই সোজাসাপ্টা। কিন্তু যখন উঠল প্রিয় বাংলা ইন্ডাস্ট্রির কথা, তখনই খানিকটা বিমর্ষ শোনাল তাঁকে। প্রশ্ন ছিল—বাংলা ছবিতে আদৌ লগ্নি হচ্ছে কি? নতুন প্রযোজক আসছে না কেন? অভিনেতার উত্তর সোজা, ‘এতগুলো সাকসেস পার্টি হচ্ছে কেন?’ কথা থামিয়েই তঁকে ফের প্রশ্ন করা হল, যদি কোনও প্রযোজক ১০ কোটি লগ্নি করেন, আপনি কি মনে করেন সেই টাকা ফিরে আসবে? বাংলায় কি সেই কনটেন্ট রয়েছে? শাশ্বত বললেন, ‘১০ কোটি রিকভার করা সত্যিই কঠিন। কারণ বাংলায় সিনেমা হল কমে গিয়েছে, বহু সিঙ্গল স্ক্রিন বন্ধ। ‘একেন’ ভাল ব্যবসা করেছে, কিন্তু এরকম ছবি ক’টা তৈরি হচ্ছে বাংলায়? সেই লেভেলের ছবি বানাতে হবে তো!’

কথায় আরও যোগ করলেন তিনি—‘একটা কথা, যদি টাকা না আসে, তাহলে এত ঘটা করে সাকসেস পার্টি করছে কেন? ছবির আসল হিসেব তো আমরা জানি না। আমরা অভিনেতা। যখন আমাকে কেউ বলে ১২ দিনে ছবির শুট শেষ করতে হবে, তখনই বুঝে যাই এর কাছে টাকা নেই। কিন্তু কেন নেই? এতগুলো ছবি হচ্ছে কেন? কম ছবি হোক। একজন পরিচালকের ছবি এক সপ্তাহ হলে টেকে না, তারপরের সপ্তাহেই তিনি নতুন ছবির মহরৎ করছেন!’

 

তাহলে মুম্বইতে এমনটা হয় না বলছেন? শাশ্বত নির্দ্বিধায় বললেন, ‘শাহরুখ বা সলমন জীবনে একই দিনে সিনেমা রিলিজ করবেন না। কিন্তু আমাদের এখানে সবাই সুযোগ খোঁজে। একজনের ছবি রিলিজ করছে দেখে অন্যজন তাড়াতাড়ি নিজের ছবি রিলিজ করে দিতে চায়। এভাবেই দর্শক কাটাকাটি হয়ে যাচ্ছে, আর নিজেরা নিজেদের সঙ্গে লড়াই করছে।’


প্রশ্ন ছিল, এবারের দুর্গাপুজোয় যখন চার-চারটি বড় ছবি মুক্তি পেতে চলেছে, তখন কি দর্শকের জন্য বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হবে না? শাশ্বত নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিলেন, ‘‘মারামারি করুক।’

আবার প্রশ্ন উঠল, এত ছবির ভিড়ে দর্শকও তো বিহ্বল হয়ে পড়বে? অভিনেতার সাফ জবাব, ‘এটা আমি-তুমি বুঝে লাভ নেই। যাঁদের টাকা, তাঁদেরই বুঝতে হবে। তাঁরা যদি টাকা নষ্ট করতে চান, করুক! হয়তো তাঁদের কোথাও লোকসান দেখাতে হবে।’
 


```