Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাপ-মেয়ে এক ছবিতে! হিয়ার সঙ্গে একই ছবিতে অভিনয় শাশ্বত চট্টোপাধ্যায়ের!

শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া পা রাখছেন টলিউডে। ‘মন মানে না’ ছবিতে বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। হিয়াকে নিয়ে কী বললেন শাশ্বত?

 

বাপ-মেয়ে এক ছবিতে! হিয়ার সঙ্গে একই ছবিতে অভিনয় শাশ্বত চট্টোপাধ্যায়ের!

শাশ্বত চট্টোপাধ্যায় ও হিয়া চট্টোপাধ্যায়

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 29 July 2025 21:03

শুভঙ্কর চক্রবর্তী

অভিনয় যেন তাঁদের রক্তে। দাদু শুভেন্দু চট্টোপাধ্যায়, বাবা শাশ্বত চট্টোপাধ্যায়—বাংলার দুই প্রজন্মের দুর্দান্ত অভিনেতা। আর এবার সেই গর্বের উত্তরসূরি হয়ে পর্দায় পা রাখতে চলেছেন হিয়া চট্টোপাধ্যায়। নতুন মুখ, কিন্তু পারিবারিক পরম্পরা আর নিজের স্বপ্নকে সঙ্গী করে তিনি তৈরি টলিউডে নিজের ছাপ রাখার জন্য।

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘মন মানে না’-তে প্রথমবার সিলভার স্ক্রিনে দেখা যাবে শাশ্বতকন্যা হিয়াকে। তবে চমক এখানেই নয়—এই ছবির হাত ধরেই বাংলায় ডেবিউ করছেন ‘বান্দিশ ব্যান্ডিটস’খ্যাত ঋত্বিক ভৌমিক এবং দেখা যাবে তরুণ প্রতিভা সৌম্য মুখোপাধ্যায়কেও।
 
তবে ছবির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে হিয়া। ছোট থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। সুযোগ পেয়ে খুশি তো বটেই, প্রথমে একটু নার্ভাসও ছিলেন। কিন্তু নিজের চেষ্টা, নিষ্ঠা আর ভালবাসা দিয়েই নতুন ইনিংস শুরু করছেন তিনি। আর তাঁর পাশে আছেন বাবা-মা। যদিও শাশ্বত স্পষ্ট জানিয়ে দিয়েছেন—কন্যা বলে কোনও বাড়তি সুবিধা পাচ্ছেন না হিয়া। নিজেই নিজেকে প্রমাণ করতে হবে।

‘দ্য ওয়াল’-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায় মেয়েকে নিয়ে কম কথা বললেন না, যা বললেন তা একেবারে স্ট্রেটকাট।, "প্রথমদিকে একটু গাইগুই করছিল, বয়স তো কম। আমি ওকে বলেছি, এখনকার পরিস্থিতি বুঝে এগোতে হবে। এই ছবির পেছনে আমার কোনও হাত নেই। ও নিজেই পোর্টফোলিও বানিয়েছে, নাচ শিখেছে, মন দিয়ে কাজ করছে। আর প্রথম ছবিতে কিছু পাবার আশা না রেখে কাজটা ভালোবেসে করতে বলেছি। বিরক্তি নয়—মন দিয়েই কাজটা শিখতে হবে। ১৮ ঘণ্টা ইউনিট শুট করছে, ওকে সব সামলাতে হবে। আমি কিছু করিনি, গল্পটাও জানি না। ওদের (এই প্রজন্ম) ফোকাস অনেক বেশি, আমরা অতটা ছিলাম না।"

এই জায়গায় এসে এক অজানা তথ্যও ভাগ করে নিয়েছেন শাশ্বত—ছবির পরিচালক তাঁকে একটি শর্ত দিয়েছিলেন। বাবার চরিত্রে, তবে তা একেবারে ছোট্ট, যাকে বলে ক্যামিও চরিত্রে মেয়ের সঙ্গে অভিনয় করছেন তিনি। শুধু তাই নয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ভূয়সী প্রশংসাও করেছেন শাশ্বতর মেয়ের! শাশ্বত বললেন, ‘আমি তখন জর্জিয়াতে শুট করছি, হঠাৎ ফোন। খরাজদা। বললেন, অপু, তোর মেয়ের সঙ্গে পাঠ করছি!’ আমি শুনে বললাম, ‘দাদা কিছু ভুল হয়েছে! একটু শিখিয়েপড়িয়ে নাও!’ ঘুরিয়ে বললেন, আরে অপু অভিনয় রক্তে থাকে রে! একেবারেই মনে হচ্ছে না, প্রথম ছবি করছে, মনে হচ্ছে ২০-২৫টা করে ফেলেছে!’

একদিকে নতুন প্রজন্মের আত্মবিশ্বাস, অন্যদিকে বর্ষীয়ান বাবার সংযত আশ্বাস—এই মিলেই জন্ম নিচ্ছে এক নতুন অধ্যায়ের। পর্দায় প্রথমবার একসঙ্গে বাবা ও মেয়ে, শাশ্বত আর হিয়া—এই ছবি যে অনেকের অপেক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, তা বলাই বাহুল্য। ‘মন মানে না’-র হাত ধরে এক নতুন জার্নির সূচনা। এখন দেখার, কেমন করে হিয়া নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেন। তবে একথা নিশ্চিত—টলিউড পেতে চলেছে এক নতুন সম্ভাবনা।


```