Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচাল

২০১৯ সালে ‘মিস ডার্ক কুইন তামিলনাড়ু’ খেতাব জয় করেছিলেন। পরে ২০২১ সালে জিতেছিলেন ‘মিস পুদুচেরি’-র মুকুট।
 

বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচাল

সান (সংগৃহীত ছবি)

শেষ আপডেট: 14 July 2025 12:19

দ্য ওয়াল ব্যুরো: শনিবার পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (জিপমার)-এ মৃত্যু হল প্রাক্তন মিস পুদুচেরি ও জনপ্রিয় মডেল সান রেচালের। বয়স হয়েছিল মাত্র ২৬। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ জুলাই তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সান রেচাল নামটা শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক ছিল না। ফ্যাশন দুনিয়ার বর্ণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক সাহসী কণ্ঠস্বর ছিলেন তিনি। ছোটবেলায় মাকে হারিয়েছিলেন। তাঁর বাবাই ছিলেন সান-এর সবচেয়ে বড় ভরসা, যিনি মডেলিং দুনিয়ায় মেয়ের পথচলার স্বপ্নে পাশে থেকেছেন আগাগোড়া। সৌন্দর্যের সংজ্ঞা যেখানে শুধুমাত্র ‘ফর্সা’ বা বর্ণের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেখানে সেই ধারণা ভেঙে বেরিয়ে এসেছিলেন এই মডেল।

২০১৯ সালে ‘মিস ডার্ক কুইন তামিলনাড়ু’ খেতাব জয় করেছিলেন। পরে ২০২১ সালে জিতেছিলেন ‘মিস পুদুচেরি’-র মুকুট।

শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। লন্ডন, জার্মানি, ফ্রান্স, একাধিক আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সান। পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করতেন সক্রিয়ভাবে।

তাঁর ব্যক্তিগত জীবন ছিল চ্যালেঞ্জে ভরা। সম্প্রতি বিয়ে করেছিলেন তিনি। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সান দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। ৫ জুলাই অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। তাঁর বাবাই বিষয়টি দেখেন। প্রথমে নিয়ে যান পুদুচেরির সরকারি হাসপাতালে, সেখান থেকে স্থানান্তর করা হয় একটি বেসরকারি হাসপাতালে। পরে ভর্তি করা হয় জিপমারে। কিন্তু কোনওভাবেই আর বাঁচানো সম্ভব হল না।

উরুলাইয়ানপেট্টাই থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

সান রেচালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনেকে। তাঁর সাহস, লড়াই এবং প্রতিবাদ আগামীদিনে একইভাবে থেকে যাবে বলে আশাবাদী সকলে।


```