Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

হারিয়ে ফেলার ভয়ে ভুগছে বিনোদন জগৎ! 'বয়স না লুকিয়ে, জানতে হবে কোথায় থামা উচিত', বললেন খুশবু

'একটা চুল বেরিয়ে থাকলেই প্রশ্ন, ঠোঁটে লিপস্টিক নেই কেন তা নিয়েও ট্রোল' বলেন খুশবু। তাঁর মতে, 'এইসব মন্তব্যই শিল্পীদের ভিতরে ভিতরে চিন্তায় ডুবিয়ে দিয়েছে। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন দর্শকরা (Entertainment industry) শিল্পীদের প্রকৃত চেহারাকেই মেনে নিতেন। এখন তাঁরা আশা করেন তারকারা যেন সারাক্ষণ নিখুঁত থাকেন।'

হারিয়ে ফেলার ভয়ে ভুগছে বিনোদন জগৎ! 'বয়স না লুকিয়ে, জানতে হবে কোথায় থামা উচিত', বললেন খুশবু

শেফালির মৃত্যু নিয়ে কী বললেন খুশবু সুন্দর

শেষ আপডেট: 1 July 2025 14:51

দ্য ওয়াল ব্যুরো: শেফালি জরিওয়ালার মৃত্যু (Shefali Jariwala Death) ঘিরে উঠে আসছে একের পর এক প্রশ্ন। শরীর চর্চা, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট- এমন নানা বিষয় 'কাঁটা লাগা গার্ল'-এর অকাল প্রয়াণের কারণ হিসেবে উঠে আসছে। এনিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী খুশবু সুন্দর (Khushbu Sundar)। তাঁর কথায়, আজকের সময় সোশ্যাল মিডিয়ার চাপই মানসিকভাবে দুর্বলতা তৈরি করে। 'ফিয়ার অফ মিসিং আউট' বা 'ফোমো'-র (FOMO) তৈরি করছে, যা থেকে হতাশা, প্যানিক অ্যাটাক (Panic Attack), আত্মবিশ্বাস হারানোর মতো সমস্যা বেড়ে যায়।

খুশবু বলেন, 'এই ইন্ডাস্ট্রিতে দু’রকম চাপ কাজ করে। একদিকে রয়েছে পেশাগত মান বজায় রাখার চাপ, আর অন্যদিকে রয়েছে বাইরের দুনিয়ার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার চাপ।” যোগ করেন, "নিজের মেকআপ, পোশাক, শরীরের গড়ন নিয়ে এই চাপ এতটাই বেড়ে যায় যে তা অনেক সময় সহ্য করা মুশকিল হয়ে ওঠে।"

'একটা চুল বেরিয়ে থাকলেই প্রশ্ন, ঠোঁটে লিপস্টিক নেই কেন তা নিয়েও ট্রোল' বলেন খুশবু। তাঁর মতে, 'এইসব মন্তব্যই শিল্পীদের ভিতরে ভিতরে চিন্তায় ডুবিয়ে দিয়েছে। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন দর্শকরা (Entertainment industry) শিল্পীদের প্রকৃত চেহারাকেই মেনে নিতেন। এখন তাঁরা আশা করেন তারকারা যেন সারাক্ষণ নিখুঁত থাকেন।'

খুশবু বলেন, সোশ্যাল মিডিয়ার (Social Media) এই চাপ শুধু তাঁর নিজের ক্ষেত্রেই নয়, তাঁর মেয়েরাও এর ভুক্তভোগী। তাঁরা লম্বা, চেহারার গঠন একটু ভারী ছিল বলে ছোটবেলা থেকেই ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে তাঁদের। ফেসবুকের কুৎসিত মন্তব্য থেকে মেয়েদের দূরে রাখতে নিজেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসেন। তাঁর বক্তব্য, “আমি ওদের বুঝিয়েছি, যারা মন্তব্য করে তারা তোমার কেউ নয়। তারা অপরিচিত, মুখহীন, নামহীন মানুষ। ওদের জন্য নিজের আত্মবিশ্বাস হারানো উচিত নয়।”

"আজও আমার ডিজাইনার নেই, স্টাইলিস্ট নেই," বলেন খুশবু। “আমি নিজেই নিজের মতো থাকি, তাতেই স্বস্তি পাই।” নিজেকে অন্যের চোখ দিয়ে দেখার প্রবণতা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায়, ততই মানসিকভাবে ভাল থাকা সম্ভব বলে মনে করেন অভিনেত্রী।

শেফালি জরিওয়ালার (Shefali Jariwala) মৃত্যু প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, খুশবু বলেন, বয়স কমানোর জন্য  ট্রিটমেন্ট নেওয়া ভুল নয়, তবে কোথায় থামতে হয় জানা প্রয়োজন। "আমি নিয়মিত স্কিন ক্লিনিকে যাই। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিই, তবে ম্যাজিকের মতো নিজেকে ২০ বছরের দেখানোর চেষ্টা করি না। বয়সকে স্বীকার করাও একধরনের সাহস", বলেন খুশবু।


```