Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

Rahul Arunodoy Banerjee: কেওড়াতলা মহাশ্মশানে শায়িত দেহ, গোধূলির আলো মেখে চিরনিদ্রায় রাহুল

দুপুরবেলা বাড়ি ফিরল বাবিন (Rahul Arunodoy Banerjee Death)। সোমবার বাড়ি ফেরার কথাই ছিল তাঁর। শুটিং শেষ করে সোমবার ফিরছেন, খবর ছিল তেমনই। কিন্তু এ কেমন ফেরা? রবিবার সন্ধ্যায় একটা খবরে পাল্টে গেল পরিবারের চেনা ছবি।

Rahul Arunodoy Banerjee: কেওড়াতলা মহাশ্মশানে শায়িত দেহ, গোধূলির আলো মেখে চিরনিদ্রায় রাহুল

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 30 March 2026 17:41

দ্য ওয়াল ব্যুরো: এ যেন এক দুঃস্বপ্নের দিন। চোখের জলে চিরবিদায় জানানোর পালা। পরিবার-পরিজন-ইন্ডাস্ট্রির সদস্যদের মনে এখন কেবল একটাই প্রশ্ন, ‘এও সম্ভব?’ ঘড়ির কাঁটায় তখন ঠিক পৌনে তিনটে। সোমবার দুপুরবেলা বাড়ি ফিরল আদরের বাবিন (Rahul Arunodoy Banerjee Death)। সোমবার বাড়ি ফেরার কথাই ছিল তাঁর। শুটিং শেষ করে সোমবার ফিরছেন, খবর ছিল তেমনই। কিন্তু এ কেমন ফেরা? রবিবার সন্ধ্যায় একটা খবরে পাল্টে গেল পরিবারের চেনা ছবি।

পরিবারের সদস্য থেকে শুরু করে টলিউডের সহকর্মীরা, বন্ধু-পরিজনেরা রাহুলের শেষ যাত্রায় পা মেলালেন সকলে। ফুলে ফুলে সেজে উঠল স্বর্গরথ। সেই গাড়ি করেই শেষবারের মতো বাড়ি ছাড়লেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee News)। গানে গানে বন্ধু-সহকর্মীকে চিরবিদায় জানালেন সকলে। বিকেল পাঁচটা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে গেল দেহ। জনস্রোত দেখা গেল মহাশ্মশান চত্বরেও।

রবিবার সন্ধ্যায় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের  প্রয়াণের খবর সামনে আসার পর থেকেই শোকে পাথর গোটা বাংলা। গত ২৪ ঘণ্টা আগেও কেউ জানতেন না, কী খবর আসতে চলেছে? শুটিং করছিলেন। আচমকাই এক অঘটন। তাতেই সব শেষ। সেই থেকেই রাহুলের অপেক্ষায় পথ চেয়ে বসে ছিলেন পরিবারের সদস্যরা। শত শত অনুরাগীরা, ইন্ডাস্ট্রির সদস্যরা।

রবিবার রাত থেকেই রাহুলের বাড়িতে সকলের আনাগোনা শুরু হয়। সোমবার সকাল থেকে যে ভিড় ক্রমশ বাড়তে থাকে। কথা ছিল এদিন সকাল ১০টায় ময়নাতদন্ত হবে অভিনেতার। সেইমতো তমলুক মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মরদেহ। ময়নাতদন্ত শেষ হতেই কলকাতার পথে রাহুলের মরদেহ নিয়ে রওনা হন তাঁর বন্ধুরা। অবশেষে বাড়ি ফেরে সকলের প্রিয় বাবিন।

সকলেই অপেক্ষা করছিলেন সকাল থেকেই। সেখানেই একে একে শ্রদ্ধাজ্ঞাপন করতে থাকেন তাঁরা। অভিনেতা থেকে শুরু করে শুটিং সেটের বিভিন্ন কলাকুশলিরা এদিন অপেক্ষায় ছিলেন তাঁর। শ্রদ্ধা জানিয়েছেন স্বরূপ বিশ্বাস। পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বন্ধু-পরিজনেরা। উপস্থিত ছিলেন পাড়া প্রতিবেশীরাও। আর সেখান থেকেই সকলে মিলে তাঁর দেহ নিয়ে রওনা দেন কেওড়াতলা মহাশ্মশানের পথে। অভিনেতার পথ চেয়ে রইল শূণ্য ঘর, আর কখনও ফেরা হবে না। থেকে যাবে শত শত স্মৃতি। 


```