Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রী

রাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রী

ফতিমা সানা শেখ

শেষ আপডেট: 11 July 2025 21:34

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের নিরাপত্তা প্রায়শই প্রশ্নের মুখে।  কাগজে কলমে আইন থাকলেও বাস্তবে প্রতিদিনই কোনও না কোনও নারী হেনস্থার শিকার হন। বাদ নেই তারকারাও। এবার সেই অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখ। বললেন, তিনিও জনসমক্ষে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন—আর সেই ঘটনার পর আজও যেন বুক কেঁপে ওঠে তাঁর।

ফতিমার কথায়, “একবার এক লোক আমাকে খুব খারাপভাবে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে আমি তাকে মারি। কিন্তু সে আমাকে পাল্টা মারে, খুব জোরে লাগে। আমি পড়ে যাই।”

ফতিমা জানান, সেই ঘটনার পর থেকে তিনি আরও বেশি সতর্ক হয়ে যান। বলেন, “এর পর আমি বুঝে গিয়েছিলাম, যেকোনও পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোটা কেমন হওয়া উচিত। কিন্তু কী অদ্ভুত! আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটলেও ভাবতে হয়, আমরা কীভাবে প্রতিক্রিয়া দেব!”

এই একটি ঘটনা নয়, আরও এক ভয়ংকর অভিজ্ঞতার কথাও বলেন তিনি। করোনা অতিমারির সময় মাস্ক পরে সাইকেল চালাচ্ছিলেন ফাতিমা। তখন এক টেম্পোচালক তাঁর পিছু নেয়। অদ্ভুত শব্দ করতে করতে সোজা তাঁর বাড়ির গলির মুখ পর্যন্ত ধাওয়া করে।

ফতিমার কথায়, “তারকা হলেও এই ধরনের ঘটনা এড়ানো যায় না। কারণ, এসব ঘটনার শিকার হওয়ার জন্য শুধু একজন মহিলা হয়ে জন্মানোই যথেষ্ট।”

এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই ফাতিমার পাশে দাঁড়িয়েছেন। আবার অনেকে বলছেন, “যদি একজন তারকা এমন পরিস্থিতির শিকার হন, তাহলে সাধারণ মেয়েরা কতটা নিরাপদ?”
 


```