Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

জন আব্রাহামের পেশিবহুল চেহারাটার কী দশা! মাথায় কাঁচাপাকা চুল, মুখে বলিরেখা দেখে চিন্তায় অনুরাগীরা

কালো টি-শার্টে রোগা চেহারায় ধরা পড়লেন জন আব্রাহাম। মাথায় কাঁচাপাকা চুল, মুখে বলিরেখা দেখে তাঁর স্বাস্থ্যের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা।

জন আব্রাহামের পেশিবহুল চেহারাটার কী দশা! মাথায় কাঁচাপাকা চুল, মুখে বলিরেখা দেখে চিন্তায় অনুরাগীরা

জন আব্রাহাম

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 January 2026 18:33

দ্য ওয়াল ব্যুরো: একসময় ‘জিস্‌ম’ ও ‘ধুম’-এর জন আব্রাহাম (John Abraham) মানেই ছিল সুঠাম, পেশিবহুল শরীর আর গালে টোল ফেলা হাসি। তাঁর সেই লুক আজও অনুরাগীদের মনে গেঁথে আছে। বিশেষ করে মহিলা ভক্তদের মধ্যে একসময় ঝড় তুলেছিলেন এই অভিনেতা। কিন্তু হঠাৎ করেই জনের সাম্প্রতিক চেহারা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা।

কালো টি-শার্ট ও প্যান্টে দেখা গিয়েছে জনকে। হাতের পেশিতে এখনও দৃঢ়তা চোখে পড়লেও, মুখের চেহারায় এসেছে স্পষ্ট পরিবর্তন। ওজন অনেকটাই কমে গিয়েছে। মাথায় কাঁচাপাকা চুল, মুখে বলিরেখা—এই অবতারে জনকে দেখতে অভ্যস্ত নন দর্শকরা। স্বাভাবিকভাবেই চমকে উঠেছেন তাঁর ভক্তরা।

সম্প্রতি সমাজমাধ্যমে জনের একাধিক ছবি ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে নিজের সহযোগী দলের সদস্যদের সঙ্গে দেখা গিয়েছে। তবে এই আকস্মিক বদলের কারণ কী, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনুরাগীদের একাংশ তাঁর স্বাস্থ্যের বিষয়টি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “জনের কী হয়েছে? এতটাই বদলে গিয়েছেন! উনি ঠিক আছেন তো? ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তায় বানানো নয় তো?” আর এক জনের মন্তব্য, “হঠাৎ ওজন কমে যাওয়ার কারণেই মুখে বয়সের ছাপ এতটা স্পষ্ট হয়ে উঠেছে।”

তবে সমর্থনের সুরও শোনা গিয়েছে। এক অনুরাগী লিখেছেন, “জনের বয়স এখন ৫৪। এই বয়সে চেহারায় বদল আসা খুবই স্বাভাবিক। দয়া করে ওঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য করবেন না। উনি সুস্থই আছেন।” আবার কেউ কেউ মনে করছেন, কোনও নতুন চরিত্রের প্রস্তুতির কারণেই হয়তো নিজের চেহারায় এমন পরিবর্তন এনেছেন অভিনেতা।

এই বিষয়ে জন আব্রাহামের তরফে এখনও কোনও ব্যাখ্যা আসেনি। সমাজমাধ্যমেও তিনি এই ‘লুক’-এর কোনও ছবি প্রকাশ করেননি। কোনও বিবৃতিও দেওয়া হয়নি। উল্লেখযোগ্য, জনকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ‘তেহরান’ ছবিতে, যা দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিল।


```